৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী জেলা কৃষক লীগের ৩ মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী

প্রকাশিত: ৪ জুলাই ২০২৩, ১০:০৩ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী জেলা কৃষক লীগের ৩ মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি

কৃষক বাঁচাও-দেশ বাঁচাও শ্লোগানে বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহীতে আষাঢ়-শ্রাবণ-ভাদ্র ৩ মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এসময় অতিথিবৃন্দ ফলজ, বনজ ও ঔষধী গাছ রোপন করেন। মঙ্গলবার (৪ জুলাই ) সকাল ১০ টায় বাংলাদেশ কৃষক লীগ রাজশাহী জেলা শাখার আয়োজনে কাশিয়াডাংগা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আষাঢ়-শ্রাবণ-ভাদ্র ৩ মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী-২০২৩ এর শুভ উদ্বোধন করেন রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি  ও হাজি জমির উদ্দিন সাফিনা মহিলা ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মো: তাজবুল ইসলাম।

রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন এর সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন কাশিয়াডাংগা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক সারিকুল ইসলাম, জেলা কৃষক লীগের সহ-সভাপতি অধ্যাপক এন্তাজ আলী, আবুল হোসেন, আব্দুল কুদ্দুস খান, আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল হাসান বাচ্চু, আসাদুল হক দুখু, অর্থ সম্পাদক এনামুল হক মন্ডল, আইন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মোস্তফা, ভূমি বিষয়ক সম্পাদক আবুল হাসনাত কচি, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইউসুফ আলী চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সুফিয়া বেগম, গোদাগাড়ী উপজেলা কৃষক লীগের সদস্য বজলুল রহমান সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন