স্টাফ রিপোর্টার
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শপথ গ্রহণের পর সোমবার সন্ধ্যায় দলীয় নেতৃবৃন্দ ও নির্বাচিত কাউন্সিলরবৃন্দকে সাথে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদনের পর সেখানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন তিনি। এরপর ফাতেহাপাঠ এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি শাহীন আকতার রেণী, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, সংরক্ষিত আসনের এমপি আদিবা আঞ্জুম মিতা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, ডাঃ তবিবুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ধম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যাম দত্ত, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, মহানগর আওয়ামী লীগের সদস্য ও এফবিসিসিআই এর পরিচালক শামসুজ্জামান আওয়াল, মহানগর আওয়ামী লীগের সদস্য জহির উদ্দিন তেতু, নজরুল ইসলাম তোতা, মুশফিকুর রহমান হাসনাত, শাহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, আব্দুস সালাম, জয়নাল আবেদীন চাঁদ, ইউনুস আলী, মোখলেশুর রহমান কচি, সাবেক শিক্ষক বিষয়ক সম্পাদক সিদ্ধাথ শংকর সাহা, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বোয়ালিয়া থানা আওয়ামী লীগের মধ্যে বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানার সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশন সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, রাজশাহী মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চু, য্গ্মু সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান কিটু, মহানগর ছাত্রলীগের সাবেক সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব, মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ প্রমুখ। এছাড়া সিটি কপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম. শরীফ উদ্দিন, সচিব মশিউর রহমান সহ বিভাগীয় প্রধানগণ, রাজশাহী চেম্বারের সভাপতি মাসুদুর রহমান রিংকু প্রমুখ উপস্থিত ছিলেন।