৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরে প্রতারকের খপ্পরে ভাতাভোগীরা

প্রকাশিত: ৪ জুলাই ২০২৩, ১২:১০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
তানোরে প্রতারকের খপ্পরে ভাতাভোগীরা
বিজ্ঞাপন

তানোর সংবাদদাতা

রাজশাহীর তানোরে সরকারের দেওয়া ভাতা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে তুলে নিচ্ছে প্রতারক চক্র। এ ব্যাপারে স্থানীয় সংশ্লিষ্ট দপ্তরে একের পর এক লিখিত অভিযোগ জমা হচ্ছে। এই অবস্থায় প্রতারণা ঠেকাতে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করেছে স্থানীয় প্রশাসন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান বলেন, তানোরে মোট ভাতাভোগীর সংখ্যা প্রায় ১৫ হাজার জন। ভাতার টাকার জন্য উপজেলা থেকে পে-রোল করা হয়। এরপর অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে টাকা জমা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে ভাতার টাকা উপকারভোগীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ‘নগদে’ পাঠানো হয়। কিন্তু তাঁদের মধ্য থেকে কতজনের টাকা হ্যাক করে উঠিয়ে নেওয়া হয়েছে, তার কোনো সঠিক পরিসংখ্যান তাদের কাছে নেই। তবে সম্প্রতি বেশ কয়েকজন ভাতাভোগী অফিসে এসে এ ধরনের অভিযোগ করেছেন।

জানা গেছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার টাকা উপকারভোগীর নগদ অ্যাকাউন্টে পাঠায় সরকার। বেশ কিছুদিন ধরে নগদ অ্যাকাউন্টের টাকা প্রতারণার মাধ্যমে তুলে নিয়ে যাচ্ছে একটি চক্র। স্থানীয় বাসিন্দাদের দাবি, উপজেলার উপকারভোগীদের মোবাইল ফোন নম্বর প্রতারক চক্র কীভাবে পেল তা খতিয়ে দেখতে হবে। এর আগে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা তুলে নিলেও তা উদ্ধার তো দূরের কথা প্রতারক চক্রও শনাক্ত হয়নি। উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের স্বামীর থেকে বিচ্ছিন্ন মাছেমা বেগম জানান, তাঁর নগদ অ্যাকাউন্টে বিধবা ভাতার ১ হাজার ৫০০ টাকা ছিল। এক ব্যক্তি মোবাইল ফোনে কল করে সমাজসেবা অফিসের পরিচয় দিয়ে ওটিপি নম্বর নেয়। এর পর থেকেই তাঁর অ্যাকাউন্ট শূন্য হয়ে যায়। থানায় ও সমাজসেবা অফিসে মৌখিকভাবে জানিয়েও এর কোনো প্রতিকার পাননি। মুন্ডুমালা এলাকার সামাদ আলী বলেন, ‘প্রতিবন্ধী হিসেবে প্রতি মাসে ভাতা পেয়ে আসছিলাম। কিন্তু সম্প্রতি প্রতারক চক্র সব টাকা তুলে নিয়েছে।’ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার বলেন, প্রায় প্রতিদিনই ভাতাভোগীরা এসে জানান তাঁদের টাকা তুলে নেওয়া হয়েছে। তানোর থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, ‘আমরা চেষ্টা করছি প্রতারক চক্রকে শনাক্তের জন্য।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন