বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন ক্ষুধা মেটাতে সন্তান বিক্রি করছেন আফগানরা সেবা প্রদান করা করুণা নয়, রাষ্ট্রের দায়িত্ব : প্রধানমন্ত্রী

রাজশাহী নগরীতে ২০০০ ইয়াবাসহ ৭ জন গ্রেফতার

Paris
Update : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাত জনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামিরা হলো, মো: রাজিব হোসেন (২৭), মো: আশিক (৩০), মো: আশরাফুল আলম (৩৩), মো: ইব্রাহিম হোসেন সাগর (৩৩), মো: নাইম আলী (২৬), শ্রী সোহাগ সরকার (২৮) ও মো: কাওসার হোসেন রাজু (২৩)। পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুন রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো: তৌহিদুর রহমান, এসআই মো: নাদিম উদ্দীন ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধ ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মতিহার থানার মেহেরচন্ডী বুধপাড়া এলাকায় আসামী মো: কাওসার হোসেন রাজুর বাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই টিম ২ জুলাই দিবাগত রাত ১২:৪৫ টায় মেহেরচন্ডী বুধপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রাজিব, আশিক, আশরাফুল, ইব্রাহিম, নাইম, সোহাগ ও কাওসারকে গ্রেফতার করে এবং ঘটনাস্থল হতে দুই জন পালিয়ে যায়। এসময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

 


আরোও অন্যান্য খবর
Paris