সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

যে কারণে বেকায়দায় সন্দিপ্তা সেন

Paris
Update : রবিবার, ২ জুলাই, ২০২৩

এফএনএস

মুসলমানদের পবিত্র ঈদুল আজহার দিনে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে ভক্তদের রোষানলে পড়েছেন ভারতীয় অভিনেত্রী সন্দিপ্তা সেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, এই ঈদ আপনার জীবনে আনন্দ এবং সুখ নিয়ে আসুক। সন্দিপ্তা সেন এমনটি লেখার পরই হইচই পড়ে যায়। তার ধর্ম এবং শিক্ষাগত যোগ্যত নিয়ে প্রশ্ন তোলা হয় সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীকে কটাক্ষ করে একজন লেখেন, যেই গরুর দুধ খায়, তাকে কেটে খেলে শান্তি আসবে কী করে? আবার কেউ বলেন, আপনি নাকি হিন্দু ধর্মের মানুষ? এইসব উৎসবে শুভেচ্ছা জানান কী করে? আবার কেউ বলেন, বাঙালি হিন্দুরা যে নর্দমায় রয়েছে এটি তারই প্রমাণ। সোশ্যাল মিডিয়ায় এমন বাজে মন্তব্য দেখে পোস্টটি ডিলিট করা তো দূরে থাক! কোনো মন্তব্যের জবাও দেননি অভিনেত্রী। কলকাতার টেলিভিশন স্টার জলসায় প্রচারিত টিভি ধারাবাহিক দুর্গার মাধ্যমে তার অভিনয়ের সূচনা হয়েছিল। এটি ছিল একটি সাধারণ গ্রামের মেয়ের আবেগময় কাহিনী। যার শহুরে ধনী পরিবারে বিয়ে হয়। এর পর তিনি আর একটি টিভি ধারাবাহিক টাপুর টুপুরে অভিনয় করেন। যা ২০১১ সালে স্টার জলসায় প্রচার শুরু হয়েছিল। তিনি দুটো ধারাবাহিকেই সাফল্য পেয়েছিলেন। ২০১৪ সালে তিনি স্টার জলসার ধারাবাহিক তুমি আসবে বলেতে অভিনয় করে আবার আলোচনায় এসেছিলেন। এর ফলে তিনি নন্দিনী নামে পরিচিতি লাভ করেছিলেন। যা এই ধারাবাহিকের নায়িকার নাম ছিল। ‘দুর্গা’ চরিত্রে অভিনয়ের জন্য তিনি ২০০৯ ও ২০১০ সালে টেলি সম্মান অ্যাওয়ার্ড পান। এরপর ২০১৪, ২০১৫ ও ২০১৭ সালেও শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে টেলি সম্মান অ্যাওয়ার্ড অর্জন করেন।

 


আরোও অন্যান্য খবর
Paris