রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মীর ইকবালের জন্মদিনে শুভেচ্ছা জ্ঞাপন
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ব্যাংক শুভেচ্ছা জ্ঞাপন করেছে। রোববার (২ জুলাই) নিজ কার্যালয়ে ৭৩ তম জন্মবার্ষিকীতে জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও কেক কাটেন বাংলাদেশ কর্মাস ব্যাংক লিঃ এর কোর্ট বিল্ডিং শাখার ম্যানেজার মাহফুজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উক্ত ব্যাংকের সিনিয়র অফিসার মোবারক হোসেন। এছাড়াও সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মুনিরুল ইসলাম ও প্রিন্সিপাল অফিসার নাসিরুল হক। এসময় আরো ফুলেল শুভেচ্ছা প্রদান করেন ইউনাইটেড কর্মাসিয়াল ব্যাংক লিঃ রাজশাহী শাখার সিনিয়র অফিসার নাসির আল আমিন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
