১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ৫ ধাপে ইউপিতে ভোট হবে, আগমী বৃহস্পতিবারের মধ্যে তারিখ ঘোষণারাজশাহীতে হলিক্রস স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদে ধস, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন?রাজশাহী আদালতের আইনজীবীকে আঘাতকারীদের বিচার নিশ্চিতের দাবীসার্জেন্ট সাবিহা’র অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা প্রবেশ নিয়ে নিউরন কোচিংয়ের সাইফুলের অজুহাতে রহস্যচাঁপাইনবাবগঞ্জে ওসির বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানি করার অভিযোগমিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার ফেন্সিং নির্মাণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রীদেশে ধান উৎপাদনে কৃষকের খরচ ধারাবাহিকভাবে বাড়ছে

বঙ্গবন্ধু সেতুতে এক দিনে সোয়া ৩ কোটি টাকার টোল আদায়

প্রকাশিত: ২৮ জুন ২০২৩, ২:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
বঙ্গবন্ধু সেতুতে এক দিনে সোয়া ৩ কোটি টাকার টোল আদায়
বিজ্ঞাপন

এফএনএস : ঈদুল আজহাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু সেতুতে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। গেলো ২৪ ঘণ্টায় সেতু পারাপার হয়েছে ৪২ হাজার ৫৬০টি যানবাহন। এতে ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকার টোল আদায় হয়েছে। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত সোমবার সকাল ৬টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। এর বিপরীতে ৪২ হাজার ৫৬০টি যানবাহন পারাপার হয়েছে।

এর মধ্যে সেতুর পূর্ব টোল প্লাজায় ২৪ হাজার ৮১৭টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ১ কোটি ৬৬ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা আর সেতুর পশ্চিম টোল প্লাজায় ১৭ হাজার ৭৪৩টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ৫৫০ টাকা। নির্বাহী প্রকৌশলী আরও বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে সেতুর পূর্ব ও পশ্চিমে মোট ১৮টি বুথে টোল আদায় হচ্ছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন