১৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী আদালতের আইনজীবীকে আঘাতকারীদের বিচার নিশ্চিতের দাবী

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ | বিভাগ: আইন-আদালত, রাজশাহী
রাজশাহী আদালতের আইনজীবীকে আঘাতকারীদের বিচার নিশ্চিতের দাবী
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী ইউনিট সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাজশাহী এডভোকেটস’ বার এসোসিয়েশন এর ২নং বার ভবনে ‘পতিত ফ্যাসিষ্টদের দোসরদের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি চেষ্টায় করণীয়’ বিষয়ে এক জরুরী সভার আয়োজন করে। উক্ত সভাটি সংগঠনের আহবায়ক এড. মো. জমসেদ আলী এর সভাপতিত্ব এবং সদস্য সচিব এড. আবদুল মালেক রানা এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর দুই শতাধিক আইনজীবী উপস্থিত থেকে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি চেষ্টার প্রতিবাদ জানিয়ে যেকোন নৈরাজ্যের বিরুদ্ধে সমবেতভাবে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত সভায় রাজশাহী এডভোকেটস’ বার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এড. পারভেজ তৌফিক জাহেদী, জেলা জজ আদালতের পি.পি. এড. রইসুল ইসলাম, মহানগর দায়রা জজ আদালতের পি.পি. এড. আলী আশরাফ মাসুম, দ্রুতবিচার ট্রাইবুনাল এর পি.পি. মুন্সি আবুল কালাম, স্পেশাল আদালতের স্পেশাল পি.পি. এড. আব্দুল মতিন চৌধুরী রুমি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পি.পি. এড. ইমতিয়ার মাসরুর আল-আমীন, শিশু আদালতের পি.পি. এড. শাহীন কবির ও এড. সিফাত জেরিন তুলি, মানব পাচার অপরাধ দমন ট্রাইবুনালের পি.পি. এড. মোজাম্মেল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় আলোচকগণ উল্লেখ করেন যে, জাতীয়তাবাদী দল সর্বদায় দেশ ও জাতীর কল্যানের জন্য রাজনীতি করে, তবে দেশকে কেউ হেয় করার বা দেশে অস্থিতিশীল নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তাঁরা তা মেনে নিবেননা। সভায় সম্প্রতি রাজশাহী আদালতের আইনজীবীকে আঘাতকারীদের কর্মকান্ডের তীব্র নিন্দা ও সমবেতভাবে অপরাধীদের বিচার নিশ্চিত করণের প্রত্যয় ব্যক্ত করা হয়। সবশেষে সংগঠনের তাতক্ষণিক ঘোষিত যেকোন কর্মসূচিতে সকলকে অংশগ্রহণের আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন