১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ৫ ধাপে ইউপিতে ভোট হবে, আগমী বৃহস্পতিবারের মধ্যে তারিখ ঘোষণারাজশাহীতে হলিক্রস স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদে ধস, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন?রাজশাহী আদালতের আইনজীবীকে আঘাতকারীদের বিচার নিশ্চিতের দাবীসার্জেন্ট সাবিহা’র অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা প্রবেশ নিয়ে নিউরন কোচিংয়ের সাইফুলের অজুহাতে রহস্যচাঁপাইনবাবগঞ্জে ওসির বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানি করার অভিযোগমিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার ফেন্সিং নির্মাণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রীদেশে ধান উৎপাদনে কৃষকের খরচ ধারাবাহিকভাবে বাড়ছে

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত: ২৮ জুন ২০২৩, ২:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত
বিজ্ঞাপন

এফএনএস : দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে রিগান ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলায়। গত সোমবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ফ্রি-স্টেট প্রদেশের বুসাবেলোতে নিজ প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। নিহত রিগান ইসলাম কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম শ্রীনদ্দি গ্রামের তাজুল ইসলামের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তিনি সবার বড়। নিহতের ছোটভাই ফাহিম মাহমুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গত সোমবার রাত ১১টার দিকে সেদেশে অবস্থান করা আত্মীয়-স্বজনরা রিগানের মৃত্যুর বিষয়টি আমাদের পরিবারকে নিশ্চিত করেন। বাড়িতে রিগানের মা-বাবা, স্ত্রী, ভাই-বোনসহ রোহান নামে তিন বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

প্রবাসী আত্মীয়দের বরাত দিয়ে নিহতের পরিবারের আরেক সদস্য মো. শিপন বলেন, গত সোমবার রাতে দোকানের জন্য মালামাল কিনে ফেরার পর ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা রিগানকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। এতে তার মাথায় ও শরীরে ছয়টি গুলি লাগে। রিগানকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্র জানায়, পরিবারে স্বচ্ছলতা ফেরাতে ১৫ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান রিগান। সেখানে নিজে ব্যবসা প্রতিষ্ঠান চালু করে ভালোই উপার্জন করছিলেন তিনি। ২০২১ সালে সর্বশেষ দেশে এসে ৫ মাস ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিয়ে যান রিগান। আগামী দুই মাস পর তার দেশে আসার কথা ছিল। সেই আশা আর পূরণ হলো না তার। নিহতের স্ত্রী সাথী আক্তার (২৫) স্বামীর মৃত্যুর সংবাদে এখন পাগলপ্রায়। বারবার মুর্ছা যাচ্ছেন আর ছেলেকে কোলে নিয়ে কাঁদছেন। তার একটাই বিলাপ কাকে নিয়ে কীভাবে বাঁচবো? স্বামীর লাশ দেশে আনতে সরকারের সহযোগিতাও কামনা করেছেন তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন