সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

জোভান-ফারিণের ঝগড়া

Paris
Update : সোমবার, ২৬ জুন, ২০২৩

এফএনএস

ঘটনাটা বেশ অদ্ভুত অথবা আধ্যাত্মিক। যে দুজন মানুষ জীবনের অধিকাংশ সময় ঝগড়া আর একে অপরকে অপছন্দ করে চলেছে, তারাই নাকি ভর করেছে একে অপরের আত্মায়! চরিত্র দুটির পর্দা নাম হাসিব ও মেঘা। যাদের জন্ম, শৈশব, কৈশোর ও যৌবনের একাংশ কেটেছে প্রায় একসঙ্গে। অথচ চলনে-বলনে দুজনেই বিপরীতমুখো। এমনই দুই চরিত্র নিয়ে এই ঈদে হাজির হচ্ছেন ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণ। সময়ের দুই জনপ্রিয় মুখ নিয়ে ‘সুইচ’ নামের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। এর গল্প ও চিত্রনাট্য নির্মাতারই লেখা। রাফাত জানান, ‘গল্পটি একেবারে সাদামাটা দুটো চরিত্রকে নিয়ে। হাসিব ও মেঘা। একই সড়কে বাসা। স্কুল, কলেজ পেরিয়ে একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তারা। দুজনের মধ্যে মনের মিল তো নেই-ই; বরং সারাক্ষণ তারা ঝগড়ায় মেতে থাকে। এভাবে চলতে চলতে একটা অতিপ্রাকৃত বা অলৌকিক ঘটনা ঘটে দুজনার জীবনে। সেটি বেশ রোমাঞ্চকর এবং মজারও বটে। আশা করছি নাটকটি দেখে যেমন মজা পাবেন দর্শকরা, তেমনি রোমাঞ্চ অনুভব করবেন।’ প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘সুইচ’ নাটকটি ঈদ আয়োজনে উন্মুক্ত হচ্ছে ইউটিউব চ্যানেলে।


আরোও অন্যান্য খবর
Paris