সর্বশেষ সংবাদ
অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : সংসদের স্পিকার অলাভজনক-বন্ধ কারখানা নিয়ে বিশেষ রোড শোতে প্রধানমন্ত্রী রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী

চলছে পোস্টার-ব্যানার অপসারণ সৌন্দর্য্য ফিরছে রাজশাহী শহরের

Paris
Update : শনিবার, ২৪ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টার

গত ২১ জুন অনুষ্ঠিত হলো রাসিক নির্বাচন। তফশীল ষোষণার পর থেকে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ স্থান থেকে প্রস্তুতি নিলেও প্রতীক বরাদ্দের পর নগরীজুড়ে শোভা পেয়েছে প্রার্থীদের ব্যানার, ফেস্টুন আর পোস্টার। নির্বাচন চলাকালীন সময়ে নগরীর প্রধান প্রধান সড়কগুলো ছাড়াও প্রতিটি পাড়া-মহল্লার অলিগলি আর সংযোগ সড়কগুলোসহ ল্যাম্পপোস্টগুলোও দখলে ছিল হাজার হাজার পোস্টার-ব্যানারে। নির্বাচনকালীন সময়ে এই দৃশ্য স্বাভাবিক হলেও পরিচ্ছন্ন আর ছিমছাম নগরীর জন্য সেই দৃশ্যগুলো একপ্রকার জঞ্জাল মনে হলেও নির্বাচন পরবর্তী সময়ে সেই পরিচ্ছন্ন আর ছিমছাম নগরীতে আবারো রূপ নিয়েছে বিভাগীয় শহর রাজশাহী।

রাসিকের পরিচ্ছন্ন কর্মকর্তা ও মনিটরিং অফিসার সাজ্জাদ আলী জানান, নির্বাচনের পরেরদিনই মেয়র মহোদয়ের নির্দেশ ও পরামর্শক্রমে গত ২২ জুন রাতের মধ্যেই পরিচ্ছন্ন বিভাগে কর্মরতদের তৎপরতায় নগরীর বিভিন্ন ওয়ার্ড ও প্রধান প্রধান সড়ক থেকে নির্বাচনী প্রচার উপকরণগুলো অপসারণ করা হয়েছে।

রাজশাহী সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগের তৎপরতায় নির্বাচনের পরের দিন রাত থেকেই শহরের প্রধান প্রধান সড়ক ছাড়াও অন্যান্য রাস্তাগুলো থেকে অপসারণ করা হয়েছে নির্বাচনী প্রচার উপকরণগুলো। প্রচার উপকরণগুলো শুধু যে পরিচ্ছন্ন নগরীর রূপকেই পরিবর্তন করেছিল তা কিন্তু নয়। কোন কোন স্থানে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের পোস্টার আর ব্যানারগুলো চরম ভোগান্তি সৃষ্টি করেছিল চলাচলকারিদের। বিশেষ করে যেসকল রাস্তার উভয় দিকে দড়ি দিয়ে নিচু টানানো হয়েছিল প্রচার উপকরণ; সেগুলোর জন্য মাঝারি ও বড় আকৃতির গাড়ির চলাচলের জন্য সৃষ্টি হয়েছিল প্রতিবন্ধকতা। কোথাও কোথাও সেই দড়িগুলো গাড়ির উপরিভাগে আটকে ছিড়ে যাওয়াতে কাউন্সিলর অনুসারিদের হাতে হেনস্তাও হতে হয়েছিল গাড়ি চালকদের। আবার কোথাওবা প্রচার উপকরণ দড়ি দিয়ে লাগাতে গিয়ে বিচ্ছিন্ন হয়েছিল ডিসের ক্যাবলসহ ইন্টারনেট সংযোগও। যেটাই হোক না কেনো, নির্বাচনমূখী ঐসকল কর্মযজ্ঞ বৈধ হলেও নির্বাচন শেষে সেগুলো অপসারণ করার দায়িত্বটি ছিল রাসিক কর্র্তৃপক্ষের। সেটি নির্দিষ্ট সময়ের মধ্যে তারা করেছে। জনগণের ভোগান্তি কমানোর পাশাপাশি শহরের স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনতে রাসিক কর্তৃপক্ষের এমন তৎপরতার জন্য নগরীর সচেতন মহল সাধুবাদ জানিয়েছে দায়িত্বরতদের।


আরোও অন্যান্য খবর
Paris