৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভবানীগঞ্জ পৌরসভার উন্মুক্ত বাজেট সভা

প্রকাশিত: ২৩ জুন ২০২৩, ৫:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
ভবানীগঞ্জ পৌরসভার উন্মুক্ত বাজেট সভা
বিজ্ঞাপন

 

মচমইল থেকে সংবাদদাতা

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট পর্যালোচনা সভা বৃহস্পতিবার সকালে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বাজেট পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র আব্দুল মালেক মণ্ডল। সভার শুরুতে সভাপতি তাঁর স্বাগত বক্তব্যে বলেন, এবারে ভবানীগঞ্জ পৌরসভার বাজেট হবে উন্নয়নের বাজেট। ইতিমধ্যে আমরা পৌর এলাকার প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌছে দিয়েছি। এখন আমরা পৌরসভার প্রতিটি ওয়ার্ডের সকল রাস্তা-ঘাট, ড্রেন-কালভাট সহ ভবানীগঞ্জ বাজারকে আধুনিক মান সম্মত ভাবে উন্নয়ন করা হবে। ইতিমধ্যে এই কাজ শুরু হয়েছে। ভবানীগঞ্জ কলেজ মোড় থেকে গোডাউন মোড় পর্যন্ত রাস্তার সংস্কার কাজ দ্রুত এড়িয়ে চলেছে। ঈদের পর পরই এই রাস্তার কাজ শেষ করা হবে। স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক এই রাস্তাটি উদ্বোধন করবেন। এছাড়া ভবানীগঞ্জ বাজারের তরকারি হাটা থেকে সূর্যপাড়া ব্র্যাক মোড় পর্যন্ত ফকিরনী নদীর ধার ব্লক দিয়ে বাঁধাই রাস্তা নির্মাণ করা হবে। নদীর ধার বাঁধাই সহ রাস্তা ও কলেজ মোড়ের বাইপাস রাস্তা নির্মাণ করা হলে ভবানীগঞ্জ বাজারে আর কোন যানজট থাকবে না। বাজেট সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, পৌরসভার সহকারি প্রকৌশলী লিটন মিয়া,  উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, গণমাধ্যমকর্মী, কাউন্সিলর ও প্যানেল মেয়র দোলাহার, কাউন্সিলর হাচেন আলী, আব্দুল মজিদ, ফয়েজ উদ্দিন, আহাদ আলী, সেলিম রেজা। উন্মুক্ত বাজেট পর্যালোচনা সভায় ভবানীগঞ্জ পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য প্রায় ২ কোটি টাকার রাজস্ব ও ২০ কোটি টাকার উন্নয়ন সহ মোট ২২ কোটি টাকার বাজেট পেশ করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন