সর্বশেষ সংবাদ
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : সংসদের স্পিকার অলাভজনক-বন্ধ কারখানা নিয়ে বিশেষ রোড শোতে প্রধানমন্ত্রী রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক

মহানগরবাসীকে দেওয়া ওয়াদাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো : লিটন

Paris
Update : বুধবার, ২১ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টার

রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আমি নগরবাসীকে যে ওয়াদাগুলো করেছি, পর্যায়ক্রমে সেই ওয়াদাগুলো বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চাইবো। তিনি ছাড়া আমার পক্ষে কোন কিছু করা সম্ভব হবে না। আমি কর্মসংস্থানের ক্ষেত্রগুলো তৈরি করতে চাই, যেটা আমি বারবার বলেছি, সেটি করতে যতদূর যাওয়া দরকার, আমি যাব। বুধবার(২১ জুন) রাতে নগরীর রাণীবাজারস্থ রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এএইচএম খায়রুজ্জামান লিটন আরো বলেন, রাজশাহী মহানগরীর ভৌগোলিক আয়তন ৯৬ বর্গকিলোমিটার থেকে ৩৫০ বর্গকিলোমিটার পর্যন্ত সম্প্রসারণ করা হবে। এছাড়া নগরবাসীর সহযোগিতা নিয়ে নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো বাস্তবায়ন করতে চাই। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করার মহানগরবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান  লিটন।

এদিকে বিপুল ভোট তৃতীয়বারের মতো রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন রাজশাহীর জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, শ্রমজীবী সহ সর্বস্তরের জনসাধারণ। বুধবার রাতে নগরীর রাণীবাজারস্থ রাজনৈতিক কার্যালয়ে নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলে ফুলে সিক্ত করেন নাগরিকরা।


আরোও অন্যান্য খবর
Paris