শুক্রবার

১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মেধাবী ফাহিমের পাশে রাজশাহীর ডিসি পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি রাজশাহী নগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনী আধুনিক হচ্ছে : প্রধানমন্ত্রী

ইসির সার্ভারে ত্রুটি মোবাইল সিম বিক্রি বন্ধ

Paris
Update : বুধবার, ২১ জুন, ২০২৩

এফএনএস

এনআইডি সার্ভারে সমস্যার কারণে সিম বিক্রি করতে পারছে না মোবাইল অপারেটরগুলো। প্রায় ৪০ ঘণ্টা ধরে এই সমস্যা দেখা দিয়েছে বলে মোবাইল অপারেটরদের সংগঠন এমটব জানিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে একটি বেসরকারি মোবাইল অপারেটরের একজন কর্মকর্তা জানান, এনআইডি সার্ভারের ত্রুটির কারণে গ্রাহকের তথ্য ভেরিফিকেশন করা যাচ্ছে না। ফলে সিম বিক্রিও করতে পারছে না তাদের ভেন্ডররা। গত রোববার সন্ধ্যা থেকে এনআইডি সার্ভারে সমস্যা দেখা দিয়েছে। সমস্যা সমাধানে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে এমটব। এ বিষয়ে এমটব মহাসচিব লে. কর্নেল মোহাম্মদ জুলফিকার বলেন, নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি সার্ভারের মাধ্যমে মোবাইল গ্রাহকদের পরিচয়পত্র যাচাই করে সিম কার্ড সংক্রান্ত সেবা যেমন সিম রেজিস্ট্রেশন, সিম প্রতিস্থাপন, এমএনপি, রোমিং সেবা, মালিকানা বদল ইত্যাদি সেবা দেওয়া হয়। সম্প্রতি ইসির সার্ভার ডাউন থাকায় মোবাইল গ্রাহকেরা সেবাগুলো নিতে পারছেন না। আমরা এ ব্যাপারে ইসির সঙ্গে যোগাযোগ করেছি। আশা করি দ্রুতই এই সমস্যার সমাধান হবে। এ ব্যাপারে এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মো. আশরাফ হোসেন বলেন, আমরা তাদের অভিযোগটি নিয়ে কাজ করছি। আশা করছি, বুধবারের মধ্যে ঠিক হয়ে যাবে।


আরোও অন্যান্য খবর
Paris