১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

স্ত্রীকে কুড়াল দিয়ে হত্যা করলো স্বামী

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২১, ৮:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত, আঞ্চলিক
স্ত্রীকে কুড়াল দিয়ে হত্যা করলো স্বামী
বিজ্ঞাপন

এফএনএস : গাইবান্ধার সুন্দরগঞ্জে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে মঞ্জু মিয়া নামে এক পাষন্ড স্বামী। জানা গেছে, উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরন নামক গ্রামে রোববার সকাল ৮ টার দিকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। হত্যাকান্ডের শিকার গৃহবধূ রেশমা বেগমের(৩০) সাথে রোববার সকালে বাড়ির কাজ নিয়ে স্বামী মঞ্জু মিয়ার(৩৫) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মঞ্জু বাড়িতে থাকা কুড়াল দিয়ে রেশমার মাথায় আঘাত করে। এতে ঘটনা স্থলেই রেশমার মৃত্যু হয়।

নিহত রেশমা উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম ফলগাছা গ্রামের ফজলুর রহমান ও মঞ্জু দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামের নসিমুদ্দিনের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে রেশমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানার তদন্ত কর্মকর্তা বুলবুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯ টার দিকে দহবন্দ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কবীর মুকুল ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার, হত্যাকান্ডে ব্যবহৃত কুড়াল আলামত হিসেবে জব্দ ও হত্যাকারী রঞ্জুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন