পবায় ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নে কর্মশালা
পবা প্রতিনিধি
রাজশাহীর পবায় ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন) উপজেলা পরিষদ হলরুমে ভূমি সংস্কার বোর্ড এর সহযোগিতায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে দিনব্যাপি ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার ভৌতিক। পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কল্যান চৌধুরী। পবা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সবুজ হাসান, তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত।
বক্তারা বলেন, উপজেলা ভূমি কর্মকর্তাগণ ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন। জনগণ ভূমি অফিসে সরাসরি উপস্থিত না হয়ে সেবা প্রত্যাশীরা অনলাইনে জমির নামখারিজ, নামজারি, বিভিন্ন ফি জমা, রশিদ উত্তোলনসহ জমি সংক্রান্ত সকল সেবা মোবাইল অপশনের মাধ্যমে সম্পন্ন করতে পারছেন। ফলে তারা দীর্ঘদিনের মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থেকে মুক্তি পেয়েছেন। প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে পবা উপজেলা, তানোর উপজেলা ও গোদাগাড়ী উপজেলার ভূমি অফিসের কানুনগো, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাগণ।
