৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় অসুস্থ ব্যক্তিদের চিকিৎসায় আর্থিক অনুদানের চেক বিতরণে এমপি এনামুল

প্রকাশিত: ১৮ জুন ২০২৩, ১০:৪৯ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় অসুস্থ ব্যক্তিদের চিকিৎসায় আর্থিক অনুদানের চেক বিতরণে এমপি এনামুল
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা

রাজশাহীর বাগমারায় ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে সমাজসেবা অধিদপ্তরের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সালেহা ইমারত মিলনায়তনে চেক বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ১৫ জন রোগীর হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা সমাজসেবা অফিসার আনিসুর রহমান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সহকারী সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ১৫ জন রোগীর মাঝে ৭ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন