৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরে গাঁজার গাছসহ যুবক আটক

প্রকাশিত: ১২ জুন ২০২৩, ১০:৪৪ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ, রাজশাহী
তানোরে গাঁজার গাছসহ যুবক আটক
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোরে ১০ কেজি ওজনের ডালপালা বিশিষ্ট তাজাগাঁজার গাছসহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ওই যুবকের নাম রহমান হোসেন মিলন (৩২)। সে উপজেলার চাঁন্দুড়িয়া ইউপির রাতৈল গ্রামে রফিকুল ইসলামের পুত্র। সোমবার দুপুর দেড়টার দিকে নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মিলনকে আটকের খবরে স্বস্তি বিরাজ করছে গ্রামে। স্থানীয়রা জানান, মিলন দীর্ঘদিন ধরে গাঁজা সেবন করেন। তার জমিতে এসব গাছ দেখে জিজ্ঞাসা করলে সে বলতো এসব লাখ টাকার ওষুধের গাছ। আমরাও সেটা বিশ্বাস করতাম। কিন্তু এসব গাঁজের গাছ সেটা জানতাম না। সে দিনরাত গাছ পরিচর্যা করত। কারন ১০ কেজি গাঁজার দাম নিম্মে হলেও ৭-৮ লাখ টাকা হবে। এজন্য এত যত্ন করত। যাকে বলে গাঁজা চাষে আদর্শ কৃষক মিলন। থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে গাঁজাখোর মিলনকে আটক করা হয়। পরে বাড়ির পাশে তার জমিতে লাগানো বেশ কয়েকটি ডালপালা গজানো তাজাগাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। যার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি ও ৪ ফুট ৫ ইঞ্চি আকারের। মিলন বিক্রির উদ্দেশ্যে তিনমাস ধরে গাঁজার গাছগুলির পরিচর্যা করছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন