৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

প্রকাশিত: ১২ জুন ২০২৩, ১০:৩৯ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি

মঙ্গলবার রাজশাহীর কয়েকটি জায়গায় বিদ্যুৎ বন্ধ থাকবে। পরিচালন ও সংরক্ষণ সার্কেল-১, নেসকো পিএলসি, রাজশাহী’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন ও আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে ৩৩/১১ কেভি কাটাখালী গ্রীড প্রান্তে জরুরী মেরামত, সংরক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য আগামী ১৩/০৬/২০২৩ ইং (মঙ্গলবার) সকাল ৭.১৫ টা থেকে ৯.০০ টা পর্যন্ত অত্র সার্কেলের আওতাধীন তালাইমারি, শালবাগান, সিটি সেন্ট্রাল, বিন্দুর মোড়, কাটাখালী, বিমানবন্দর, মেহেরচন্ডি, সিটি হাট সাব-ষ্টেশনের আওতাধীন সকল এলাকায় (তালাইমারি, সাগরপাড়া, সেরিকালচার, মতিহার, টিকাপাড়া, রুয়েট, বিশ্ববিদ্যালয়, বিসিক, টেক্সটাইল, শিরোইল, উপশহর, তেরোখাদিয়া, নওদাপাড়া, পদ্মা আবাসিক, ছোটবনগ্রাম, মুসরোইল, ক্যন্টনমেন্ট, সাহেব বাজার, মেডিকেল, নিউ মার্কেট, কাদিরগঞ্জ, সুলতানাবাদ, বনগ্রাম, কড়ইতলা, সুগারমিল, দেওয়ানপাড়া, বিহাস, কাপাসিয়া, জুটমিল, কলোনী, ভূগরোইল, অচিনতলা, উপজেলা, নওদাপাড়া, বাগধানী, বাইপাস, বিমানবন্দর ইত্যাদি) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বর্ণিত কাজের স্বার্থে বিদ্যুৎ সরাহে সাময়িক বিঘ্ন ঘটার জন্য নেসকো কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেন। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে কাজটি করা জরুরী প্রয়োজন। উক্ত কাজে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন