২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

ডিভোর্স চাইলেন পরীমণি!

প্রকাশিত: ৬ জুন ২০২৩, ১১:৪৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
ডিভোর্স চাইলেন পরীমণি!
বিজ্ঞাপন

এফএনএস

ঢালিউডে আলোচিত-সমালোচিত জুটি পরীমণি ও শরীফুল রাজ। একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। এবার তারা হাঁটছেন বিচ্ছেদের পথে। সম্প্রতি তিন অভিনেত্রীর সঙ্গে রাজের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ফাঁস হয়েছে। এরপর স্বামী শরিফুল রাজকে ‘ফেক’ মানুষ বলে মন্তব্য করলেন পরীমণি। এই ফেক মানুষের সঙ্গে আর সংসার করতে চাননা বলে সাফ জানিয়ে দিলেন এই নায়িকা। বললেন, আমি চাই রাজ আমাকে ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স দিয়ে দিক। পরীমণি বলেন,  এখন রাজ্যের মা আমার কাছে কমফোর্টেবল অনেক এবং অনেক আরাম, শান্তি ও সম্মানের। যেটার মধ্যে কোন ফেকনেস ও মিথ্যা নেই। গত সোমবার রাতে একটি সংবাদমাধ্যমে লাইভে এসে এ কথা বলেন চিত্রনায়িকা পরীমণি। তিনি বলেন, একটা ফেক মানুষের সঙ্গে থাকতে পারব না। যিনি একজন মানুষকে রেসপেক্ট ভেতর থেকে দেয় না, সেটা তো আপনি দেখাতে পারবেন না। অভিনেত্রী বলেন, কালকে আপনাদের সঙ্গে তার সঙ্গে কনভারসেশন হলো, সেটা দেখলে মানুষ স্পষ্ট বুঝতে পারবে যে, কতটা ফেক, কতটা রিয়েল। আমার তো বলার নেই কিছু। আমি সব কিছু পাবলিককে দিয়ে দিলাম। এছাড়া দাম্পত্য কলহের ব্যাপারে স্বামী রাজের সঙ্গে বসতে (সমঝোতায়) চান কিনা, এ প্রশ্নের জবাবে পরীমণি বলেন, আমি আর বসতে চাই না। যদি হতোই তাহলে অনেক আগেই হতো।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন