৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী-নওগাঁ মহাসড়কে মানহীন নির্মাণ সামগ্রীর ব্যবহারের অভিযোগ

প্রকাশিত: ৩ জুন ২০২৩, ১০:৪৭ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী-নওগাঁ মহাসড়কে মানহীন নির্মাণ সামগ্রীর ব্যবহারের অভিযোগ
বিজ্ঞাপন

নুর কুতুবুল আলম, সাবাইহাট
রাজশাহী নওগাঁ মহাসড়কে মানহীন নির্মাণ সামগ্রীর ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। রাজশাহী নওগাঁ মহাসড়কের মান্দা উপজেলার সাবাইহাটের অদূরে সিঁদুর পানিয়া নমক ব্রিজ থেকে রাস্তার ধার সংরক্ষণের কাজ চলছে। কাজটি বাস্তবায়ন করছে নওগাঁর একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। সূত্র জানায়, তিন নম¦র ইট দিয়ে সোলিং এর কাজ চলছে। শনিবার (০৩ জুন) দুপুরে সরেজমিন উপস্থিত হলে এর সত্যতা মিলে।
উপস্থিত শ্রমিকদের নিকট জানতে চাইলে তারা ফ্লোরম্যানের (শ্রমিক সরদারের) সাথে কথা বলতে বলেন। ফ্লোরম্যান পরচিয়দানকারী ব্যক্তি জানান, মহাজন (ঠিকাদার) যা দিয়েছেন, তা দিয়েই আমাদের কাজ করতে হবে। নির্মাণ সামগ্রীর ছবি এবং ফুটেজ ধারণের সময় শ্রমিকরা (প্রলুব্ধ করার চেষ্টা করেন) ম্যানেজারের সাথে যোগাযোগের পরামর্শ দেন। তিনি কোথায় আছেন, জানতে চাইলে তারা বলেন, অপেক্ষা করুন ফোন দিই। তেঁতুলিয়া ইউনিয়নের নারায়নপুর এবং তেঘরিয়া গ্রামের কয়েকজনের নিকট জানতে চাইলে (নাম প্রকাশ না করা শর্তে) তারা জানায়, সরকারি লোকজন যদি ঠিকমত তদারকি করতো তাহলে এমন হতো না। মহাসড়কে মানহীন, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মুঠোফোনে উপ-বিভাগীয় প্রকৌশলী সওজ, সড়ক উপ-বিভাগ, নওগাঁ, নূরে আলম সিদ্দিক এবং নির্বাহী প্রকৌশলী, সওজ, সড়ক বিভাগ নওগাঁ মো. রাশেদুল হক এর দৃষ্টি আকর্ষণ করা হলে ঊর্ধŸতন কর্মকর্তাদ¦য় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে এ প্রতিবেদককে জানিয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন