সর্বশেষ সংবাদ
তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : সংসদের স্পিকার অলাভজনক-বন্ধ কারখানা নিয়ে বিশেষ রোড শোতে প্রধানমন্ত্রী

রাজশাহী নগরীতে ২৩নং ওয়ার্ডে টিসিবির পণ্য কার্ড পেতে ভোগান্তি?

Paris
Update : বুধবার, ৩১ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে টিসিবির পণ্য কার্ড মিলছে না গরিব ও অসহায় পরিবারে। ভুক্তভোগীরা দ্বারে দ্বারে ঘুরলেও কোন কাজ হচ্ছে না। বুধবার (৩১ মে) সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেছেন রাজশাহী নগরীর ২৩নং ওয়ার্ডের পঞ্চবটিসহ আশপাশের মহল্লার শতশত ভুক্ত ভুক্তভোগী মহিলা।

নগরীর ২৩নং ওয়ার্ডের বোসপাড়া এলাকার বাসিন্দা ভুক্তভোগী রিক্তা বেগম বলেন, এখানকার কাউন্সিলর প্রতিপক্ষ মনে করেই আমাদেরকে কার্ড প্রদান করছেন না। এমনকি কোন সহযোগিতাও করতে চান না। এছাড়াও ঐ এলাকার বসবাসকারী নেহার বেগম মানুষের বাড়িতে কাজ করে সংসার চালান। অথচ তিনিও কার্ড পাননি। ২৩নং ওয়ার্ডের পঞ্চবটি মহল্লার বাসিন্দা উজ্জল-এর স্ত্রী লাইলী বেগম মিলন বলেন আমাদের এলাকায়ও প্রায় ৫০ ঘর টিসিবি পণ্যনের কার্ড পাননি। এছাড়াও ২৩নং ওয়ার্ডের অনেকেই কার্ড পাচ্ছেন না। ভুক্তভোগীরা অচিরেই এ ঘটনার সমাধান দাবি করেন। রাজশাহীর সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে এমন কর্মকাণ্ড চলছে।

ভুক্তভোগীরা বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম বাজারে যেভাবে বেড়েই চলেছে, তাতে আমাদের বাজার থেকে নিত্য পণ্য ক্রয় করা দুঃসাধ্য হয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অসহায়দের কথা বিবেচনা করেই টিসিবি পণ্যের কার্ডের ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু রাসিক নির্বাচনে ভোটকে কেন্দ্র করে আমাদের ভুগান্তি বেড়েছে।


আরোও অন্যান্য খবর
Paris