সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

সালমানকে বিয়ের প্রস্তাব দিলেন হলিউড সাংবাদিক

Paris
Update : সোমবার, ২৯ মে, ২০২৩

এফএনএস
সরাসরি বলিউড তারকা সালমান খানকে সামনে পেয়ে বিয়ের প্রস্তাব দিলেন হলিউডের সুন্দরি এক সাংবাদিক। কিন্তু সালমান তাকে পাল্টা প্রশ্ন করেন আপনি কি শাহরুখের খানের কথা বলছেন, তখন ওই সাংবাদিক বললেন না, আমি আপনাকেই বলছি। করবেন আমায় বিয়ে… তাদের দুজনের এই কথাগুলো ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সালমান খান শুধু বলিউইড নয়, গোটা ভারতের মোস্ট ভ্যালুয়েবল ব্যাচেলর। বহুবার তার বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সেই গুঞ্জন হাওয়ায় মিলিয়ে গেছে। মধ্যপ্রাচ্যের দেশ আবুধাবিতে আইফা রকসে গিয়ে ফের বিয়ের প্রস্তাব পেলেন বলিউডের ভাইজান সালমান খান। তাকে সরাসরি ওই প্রস্তাব দিয়েছিলেন সাংবাদিক ও উপস্থাপিকা অ্যালেনা খালিফে। এর আগেও তিনি আমিরাতে এক মেয়ের এমন প্রস্তাব মুখোমুখি হন। তবে এবার এই প্রস্তাব পেয়ে বলিউডের জনপ্রিয় নায়ক যে উত্তর দিলেন, তা শুনে অনেকেরই চক্ষু চড়কগাছ। আইফার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সবার সামনেই স্বপ্নের নায়ক সালমানকে উদ্দেশ্য করে হলিউডের সাংবাদিক অ্যালেনা খালিফে বলেন, ‘আমি সুদূর হলিউড থেকে এখানে এসেছি শুধু একটা প্রশ্ন করার জন্য। আমি সত্যিই আপনার প্রেমে পড়েছি।’ শুনে কিছুটা রসিকতার ছলে ভাইজান ওই সাংবাদিককে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আপনি শাহরুখ খানের কথা বলছেন, ঠিক কি না বলুন?’ তার ওই প্রশ্নের জবাবে সাংবাদিক অ্যালেনা বলেন, ‘না, আমি আপনার কথাই বলছি সালমান খান। বলুন, আপনি আমায় বিয়ে করবেন?’ প্রশ্ন শুনে একটুও ঘাবড়াননি বলিউডের অন্যতম সেরা অভিনেতা। একগাল হেসে বলেন, ‘আমার বিয়ের দিন পেরিয়ে গিয়েছে। আপনার উচিত ছিল, আরও ২০ বছর আগে আমার সঙ্গে দেখা করা।’ জবাব শুনে আর কথা বাড়াননি অ্যালেনা। ইতোমধ্যেই ভাইজানের সঙ্গে হলিউডের সুন্দরী সাংবাদিকের কথোপকথন নেট মাধ্যমে ভাইরাল হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris