পবায় লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে কর্মশালা অনুষ্ঠিত
পবা প্রতিনিধি
রাজশাহীর পবায় লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) সকাল ১০ টায় পবা ব্রাক লার্নিং সেন্টারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহীর এসিও সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডল এর সভাপতিত্বে ও প্রোগাম অফিসার পলাশ হিউবার্ট বিশ্বাস এর সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ও বক্তা ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও, ইসলামিক ফাউন্ডেশন রাজশাহীর সহকারী পরিচালক মো: এ. কে এম মুজাহিদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. হরিপ্রসাদ সিংহ, সনাতন ধর্মে নারীর অবস্থান বিষয়ে আলোচনায় ভার্চুয়াল উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নমিতা মন্ডল।
