তানোরে জামাই-তার ভাইকে ডেকে বেধড়ক পেটালো শ্বশুর!
তানোর প্রতিনিধি
রাজশাহী তানোরে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে জামাই ও তার ভাইকে বাড়িতে ডেকে বেধড়ক পেটালো শ্বশুর এবং তার ছেলেরা বলে অভিযোগ উঠেছে। এঘটনায় আহত জামাই রবিউল ইসলাম রুবেল ও ভাই মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ধীন রয়েছেন। গত শনিবার দুপুরের দিকে শ্বশুর বাড়ি আমশো তাতিয়াল পাড়ায় ঘটে মারপিটের ঘটনাটি । এঘটনায় শ্বশুর ও শ্যালকদের হুমকিতে থানায় অভিযোগ পর্যন্ত দিতে পারছেন না জামাইয়ের পরিবার। এমনকি মেডিকেল থেকে বের হলে আবারো পেটানো হবে বলেও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন জামাই ও তার ভায়েরা। এতে করে জামাই ও তার ভায়েরা চরম আতংকে দিন পার করছেন। যে কোন মুহুর্ত্বে ঘটতে পারে রক্তক্ষয়ীর মত সংঘর্ষ বলে আশংকা স্থানীয়দের।
জানা গেছে, বিগত ২০১৫ সালের দিকে পৌর সদর আমশো তাতিয়াল পাড়া গ্রামের আজাদের মেয়ের সাথে বিয়ে হয় জিওল গ্রামের আজাহারের পুত্র রবিউলের সাথে। সংসার জীবনে তাদের ঘরে দুটি পুত্র সন্তান রয়েছে। এঅবস্থায় গত ঈদুল ফিতরের দিন স্বামী স্ত্রীর দ্বন্দ্বের কারনে স্ত্রী তার ভাই আরজুকে ডেকে স্বামীর বাড়ি থেকে পিতার বাড়িতে নিয়ে যান। পিতার বাড়িতে থাকা অবস্থায় গত বুধবারে উভয়ের মধ্যে কথা হয় শনিবারে বসে মিমাংষা করা হবে। সে মোতাবেক জামাই রবিউল ভাই মিজানুর আরেক ভাই এমদাদুল ও চাচাতো ভাই হাবিবুর শ্বশুর আজাদের বাড়িতে যান। শ্বশুর আজাদের বাড়িতে মিমাংষার এক পর্যায়ে কথাকাটাকাটি হলে জামাই ও তার ভাইকে হাসুয়া, হাতুড়ী দিয়ে এলোপাথাড়ি পেটায়। এক পর্যায়ে তাদের চিৎকারে পাড়ার লোকজন জ্ঞান শুন্য অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়ে দেন।
আহত জামাই রবিউল জানান, আমরা মিমাংষার জন্য শ্বশুর বাড়িতে এসেছিলাম। আমার উপরে সব দোষ চাপাই। আমি শ্বশুরের পা ধরতে গেলে তিনি,, শ্যালক আরজু ও জয়সহ অনেকে মারপিট শুরু করেন। এমনকি হাসুয়া দিয়ে আমাকে হত্যার জন্য কোপ দেয়। রক্ষা করতে গিয়ে দুই হাতে আঘাত প্রাপ্ত হয়। ঈদের দিন আমার স্ত্রী ২ লাখ ৫০ হাজার টাকা, সোনার আংটি ও মালা নিয়ে আসেন বাবার বাড়িতে। আসার পর থেকে আমাকে সন্তানদের সাথেও কথা বলতে দেয় নি। শ্বশুর মানে তো পিতার মত তিনি কোন বিবেকে পরিকল্পিত ভাবে আমাকে ও ভাইকে পেটালো এর ন্যায্য বিচার চাই। মেডিকেলেও বিভিন্ন জনের মাধ্যমে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তাদের ভয়ে থানায় যেতে পারছিনা। শ্বশুর আজাদ জানান, জামাই মার খাওয়ার কাজ করেছে এজন্য মেরেছে, তার কাছ থেকে সব শুনে নাও বলে এক প্রকার দাম্ভিকতা প্রকাশ করেন। থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, এঘটনায় কোন অভিযোগ পায়নি, পেলো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
