৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রশিদ চৌধুরীর মৃত্যুতে রাসিক মেয়রের শোক

প্রকাশিত: ২০ মে ২০২৩, ১০:১২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রশিদ চৌধুরীর মৃত্যুতে রাসিক মেয়রের শোক
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ চৌধুরীর (৭৫) মৃত্যুতে শোক করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এক শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এদিকে শুক্রবাদ জুম্মা মহিষবাথান ঈদগাহ মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযা নামাজে অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ মে) দিবাগত রাত দেড়টায় ঢাকার বিআরবি হাসপাতালে ইন্তেকাল করেন সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি রাজশাহী নগরীর মহিষবাথান উত্তরাপাড়ার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম হারুন অর রশিদ চৌধুরী সারাজীবন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোসহীন ছিলেন বলে পরিবারিক সূত্রে জানা গেছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন