বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের সমন্বয় সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের রাজশাহী জেলা আয়োজনে সমস্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) সকালে বিলসিমলাস্থ নিজ কার্যালয়ে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন রাজশাহী জেলার প্রাথমিক বিদ্যালয়ে গাইডিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে “সমন্বয় সভা-২০২৩” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগের প্রথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মোঃ রায়হান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইদুল ইসলাম। বাংলাদেশ গার্লগাইডস এসোসিয়েশন জেলা কমিশনান সাবরীনা শারমিন বনি‘র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমন্বয় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চল সমন্বয় সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কমিশনার সিরাজুম মুনিরা ও অতিরিক্ত আঞ্চলিক কমিশনার ও রাজশাহী সিটি কলেজেরা অধ্যক্ষ আমিনা আবিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারহানা শারমিন জেনি, স্থানী ট্রেজারার, রাজশাহী।
