সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা নেহা

Paris
Update : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

এফএনএস
ইদানিং বলিউড অভিনেত্রীদের বিয়ে এবং সন্তান নেওয়া প্রবনতা প্রবণতা বাড়ছে। বিষেশ করে বিয়ে পরপরই সন্তান নিয়ে নিচ্ছেন নায়িকারা। হালের ক্রেজ ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাটসহ অনেকেই এই কাতারে নাম লিখিয়েছেন। তবে ব্যাতিক্রম ঘটনা ঘটেছে বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার ক্ষেত্রে। তিনি নাকি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হন। বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার খবর পরিবারের বাইরেও ছড়িয়ে পড়েছিল। যার জন্য সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হন নেহা। গ্ল্যামারাস চরিত্রে অভিনয়ের জন্য ক্যারিয়ারের শুরুতেই তার নামের সঙ্গে যুক্ত হয় ‘সেক্স সিম্বল’ তকমা। ব্যক্তিগত জীবনে অভিনেতা অঙ্গদ বেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। কিন্তু বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন এই অভিনেত্রী। তিনি নিজের সেই কথা বলেছেন গণমাধ্যমের সামনে। তবে সেই সময়টা খুব কঠিন ছিলো।কারণ সামাজিকভাবে থাকতে গেলে অনেক কিছু তো মেনে চলতে হয়। বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়ে পড়া, বাবা-মাকে জানানো এবং তড়িগড়ি করে বিয়ে করা- এসব পরিস্থিতি সামাল দেওয়া মোটেও সহজ ছিল না। টাইমস নাউকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন নেহা ধুপিয়া। নেহা ধুপিয়া বলেন, ‘‘বিয়ের আগেই আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। এ খবর বাবা-মাকে জানানোর পর তারা বলেছিলেন, ‘ওকে ভালো খবর। কিন্তু আমি তোমাকে বিয়ের জন্য ৭২ ঘণ্টা সময় দিচ্ছি।’ তাই আমার কাছে ঠিক আড়াই দিন সময় ছিল। এই সময়ের মধ্যে মুম্বাই ফিরে বিয়ে করতে হবে।’’ বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার খবর পরিবারের বাইরেও ছড়িয়ে পড়েছিল। যার জন্য সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হন নেহা। এ প্রসঙ্গে অভিনেত্রী নেহা বলেন, ‘লোকজন খুব খারাপভাবে ট্রল করা শুরু করেছিলেন। অথচ আমার পছন্দ যখন কারোর কোনো সমস্যা তৈরি করছে না, তাহলে অসুবিধা কোথায়! আপনি যাতে ভালো থাকেন, সেটা করতেই পারেন, যদি সেটা কারো ক্ষতি না করে।’ ২০১৮ সালের ১০ মে অভিনেতা অঙ্গদ বেদীকে বিয়ে করেন নেহা ধুপিয়া। নয়া দিল্লির গুরুদুয়ারায় শিখ রীতিতে এ জুটির বিয়ে হয়। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে অনেকটা গোপনেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। একই বছরের ১৮ নভেম্বর তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান।

 


আরোও অন্যান্য খবর
Paris