৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ঠিকাদার লাপাত্তা, রাস্তার ধূলায় অতিষ্ঠ পথচারীরা

প্রকাশিত: ১৬ মে ২০২৩, ১:০৭ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
ঠিকাদার লাপাত্তা, রাস্তার ধূলায় অতিষ্ঠ পথচারীরা
বিজ্ঞাপন

তানোর সংবাদদাতা
রাজশাহীর তানোরে মুল রাস্তার কাজ ফেলে রেখে লাপাত্তা দিয়েছেন ঠিকাদার বলে অভিযোগ উঠেছে। পিচ ঢালা রাস্তা, পুরাতন খোয়া পাথর উল্টিয়ে উধাও হয়েছেন ঠিকাদার। প্রচন্ড খরতাপে ও পানি না দেওয়ার কারনে লালচে খোয়ার ধূলাই চরম অতিষ্ঠ হয়ে পড়েছেন পথচারীরা। সাদা পোশাক পরা অবস্থায় ওই রাস্তায় যাওয়া মানেই লালচে আকার ধারন করা। তানোর টু রাজশাহী রাস্তার কালিগঞ্জ আল মদিনা হিমাগার থেকে গাগরন্দ আদিবাসী পাড়া ২ কিলোমিটার ও কালিগঞ্জ মোড় থেকে সরনজাই পর্যন্ত ২২ শো কিলোমিটার রাস্তার এমন করুন অবস্থা হয়ে পড়ে রয়েছে। ফলে দ্রুত রাস্তা দুটিতে পিচ ঢালাই শেষ করার দাবি উঠেছে জোরালো ভাবে।
জানা গেছে, গত কয়েক মাস আগে উপজেলা বাসির শহরে যোগাযোগের মুল রাস্তা। রাস্তাটির পিচ খোয়া উল্টিয়ে ডাবলু বিএম করে রাখা হয়েছে। কালিগঞ্জ আল মদিনা হিমাগার থেকে গাগরন্দ আদিবাসিপাড়া মোড় পর্যন্ত ২ কিলোমিটার রাস্তাটি এখন যে চরম অস্তির কারন হয়ে পড়েছে। কারন রাস্তায় তিল পরিমান পানি দেওয়া হচ্ছে না। ছোট বড় যান চলা মাত্রই ধূলায় একাকার হয়ে পড়েছে।
পথচারী মুসলেম, শাওন, টুটুল, দেলোয়ারসহ অনেকে জানান, দীর্ঘ প্রায় ২ মাস ধরে পড়ে আছে। ট্রাক বাস যাওয়া মাত্রই লালচে ধূলায় আরো কোন গাড়ী নিয়ে যাওয়ার উপায় নেই। বাস, ট্রাক যাওয়ার আধা ঘন্টা পর রাস্তাটি দিয়ে চলাচল করা যায়। রাস্তার দূ ধারে ধানের সবুজ পাতা লালচে হয়ে পড়েছে। দেখে মনে হবে লাল ধান রোপন হয়েছে।
গাগরন্দ মোড়ের ব্যবসায়ী সাজ্জাদ বলেন, রাস্তার ধূলার কারনে দোকান বন্ধ রাখতে হচ্ছে। শুধু তাই না গাগরন্দ প্রাথমিক স্কুলে শিক্ষার্থীরা আসছেনা। দিনরাত সমান তালে চলে ছোট বড় মাঝারি যানবাহন। রাস্তার পার্শ্বের ঘর বাড়ির দেয়াল লালচে হয়ে পড়েছে। পিচ দিতে দেরি হলেও নিয়োমিতপানি দিলে এত ধূলা উড়তো না। আর খোয়ার ধূলা নাক মুখ দিয়ে ভিতরে প্রবেশ করে সর্দি কাশিতে আক্রান্ত হয়ে পড়েছেন অনেকে। উপজেলার সকল কর্মকর্তা এরাস্তা দিয়ে দুবেলা শহরে যাতায়াত করেন। তারপর কোন নজরদারি নেই। ওই এলাকার জনসাধারণ জানান, দ্রুত রাস্তার পিচ ঢালায় শেষ না হলে সংশ্লিষ্ট দপ্তর ও ঠিকাদরের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি দেওয়া হবে। রাস্তার কাজ করছেন শহরের ঠিকাদার লিটন। সে জানায় ২ কিলোমিটার রাস্তার বিপরীতে প্রায় ৭৮ লাখ টাকা বরাদ্দ। কিন্তু সবকিছুর বাড়তি দাম প্রচুর লোকসান হচ্ছে। তবে অল্প দিনের মধ্যে কাজ শেষ করা হবে। এদিকে কালিগঞ্জ হাটের মোড় থেকে সরনজাই পর্যন্ত ২২০০ মিটার রাস্তটিও ডাবলু বিএম করে রাখার কারনে খোয়ার ধূলায় অতিষ্ঠ জনসাধারন। রাস্তার দূপাশে বোর ধান রোপন করা আছে। ধানের পাতা লাল হয়ে পড়েছে।
রাস্তার কাজটি করছেন শহরের ঠিকাদার বোরহান। তিনি জানান, ডাবলু বিএম করে রাখতে হয়। তাহলে রাস্তা টিকসই হয়। রাস্তার কাজ মানেই লোকসান। তারপরও করতে হবে। ২২ শো মিটার রাস্তার বিপরীতে প্রায় ৯০ লাখ টাকা বরাদ্দ। ৪২ শো মিটার রাস্তা এখন গলার কাটা হয়ে পড়েছে পথচারীদের কাছে। উপজেলা প্রকৌশলী বলেন, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত কাজ শেষ করার জন্য এবং নিয়োমিত পানি দিতে বলা হয়েছে। কিন্তু পানি দেয় নি। কাজ শিডিউল অনুযায়ী বুঝে না পেলে বিল দেওয়া হবে না। মেডিকেলের এক চিকিৎসক বলেন, খোয়ার ধূলা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে যাদের শ্বাসকষ্ট আছে তাদের জন্য মারাত্মক ক্ষতিকর খোয়ার লালচে ধূলা এবং শিশুদের জন্য আরো ভয়ংকর। জনবহুল রাস্তা দ্রুত কাজ শেষ করতে হবে, না হলে নিয়োমিত পানি দিতে হবে। এধূলার কারনে সর্দি কাশি ও শ্বাসকষ্টের রোগী বেড়ে গেছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন