১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ৫ ধাপে ইউপিতে ভোট হবে, আগমী বৃহস্পতিবারের মধ্যে তারিখ ঘোষণারাজশাহীতে হলিক্রস স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদে ধস, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন?রাজশাহী আদালতের আইনজীবীকে আঘাতকারীদের বিচার নিশ্চিতের দাবীসার্জেন্ট সাবিহা’র অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা প্রবেশ নিয়ে নিউরন কোচিংয়ের সাইফুলের অজুহাতে রহস্যচাঁপাইনবাবগঞ্জে ওসির বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানি করার অভিযোগমিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার ফেন্সিং নির্মাণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রীদেশে ধান উৎপাদনে কৃষকের খরচ ধারাবাহিকভাবে বাড়ছে

বাজেট অধিবেশন শুরু ৩১ মে

প্রকাশিত: ১৫ মে ২০২৩, ৩:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
বাজেট অধিবেশন শুরু ৩১ মে
বিজ্ঞাপন

এফএনএস
একাদশ জাতীয় সংসদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী ৩১ মে। ওইদিন বিকেল ৫টায় চলতি সংসদের ২৩তম এ অধিবেশন শুরু হবে। এ অধিবেশনেই নতুন অর্থবছরের বাজেট পেশ ও পাস হবে। গতকাল রোববার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। এ অধিবেশনে আগামী ১ জুন ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ হতে পারে। জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) তারিক মাহমুদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, এ বছর অন্যান্য বছরের তুলনায় কিছুটা আগেভাগে বাজেট পাস হবে। ২৫ জুন বাজেট পাস হতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জুন মাসের শেষ দিকে ঈদুল আজহা থাকার কারণে বাজেট আগেভাগে পাস হবে। সংসদ অধিবেশন শুরুর দিন বিকেল ৪টায় অনুষ্ঠেয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বর্তমান সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আসন্ন অর্থবছর নিয়ে সংসদে পঞ্চম বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন। চলতি ২০২২-২৩ অর্থবছরের জন্য ২০২২ সালের ৯ জুন সংসদে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছিলেন তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন