২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

বৈদ্যুতিক-হাইব্রিড গাড়ির চাহিদা বেড়েছে ইউরোপে

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি
বৈদ্যুতিক-হাইব্রিড গাড়ির চাহিদা বেড়েছে ইউরোপে
বিজ্ঞাপন

এফএনএস : গত এক বছরে ইউরোপিয়ান ইউনিয়নে বৈদ্যুতিক এবং প্লাগ-ইন হাইব্রিড গাড়ি বিক্রি হয়েছে ১০ লাখের বেশি, যা আগের বছরের চেয়ে প্রায় তিন গুণ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, গত বছর ইউরোপে বিক্রিত মোট গাড়ির ১০ শতাংশের বেশি বৈদ্যুতিক এবং প্লাগ-ইন হাইব্রিড। ক্ষুদ্র বাজার ছেড়ে এবার আরও বেশি মূলধারার পণ্যে পরিণত হওয়ার পথে এখন বৈদ্যুতিক গাড়ি – বিক্রির সংখ্যা সেদিকেই যেন ইঙ্গিত দিচ্ছে। করোনাভাইরাস মহামারীর প্রভাবে ইউরোপে গত বছর গাড়ির বিক্রি ২৪ শতাংশ কমে ৯৯ লাখে দাঁড়িয়েছে।

ঠিক এরকম সময়ে বিক্রি বেড়েছে বৈদ্যুতিক ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ির। ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (এসিইএ) তথ্যমতে ২০১৯ সালে পুরোপুরি বৈদ্যুতিক এবং প্লাগ-ইন হাইব্রিড বিক্রি হয়েছে তিন লাখ ৮৭ হাজার ৮০৮টি। ২০২০ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৪৬ হাজারে। এদিকে নিজে থেকেই চার্জ হয় এমন হাইব্রিড গাড়ির বিক্রি ৫৯ শতাংশ বেড়ে ১১ লাখ ৮২ হাজারের ঘরে দাঁড়িয়েছে।

পেট্রোল এবং ডিজেল চালিত গাড়ির বিক্রি কমেছে যথাক্রমে ৩৭ শতাংশ, এবং ৩২ শতাংশ। গত বছর ইউরোপে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে পেট্রোল চালিত গাড়ি। হিসেবে ২০২০ সালে ইউরোপে বিক্রি হওয়া মোট গাড়ির ৪৮ শতাংশই ছিলো এ ধরনের। ইউরোপিয়ান ইউনিয়নের কার্বন নির্গমন নীতিমালা পূরণের পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির মাধ্যমে সরকারি সহায়তাও পাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন