২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সালাম না দেওয়ায়…

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
সালাম না দেওয়ায়…
বিজ্ঞাপন

এফএনএস : গাজীপুরে সালাম না দেয়ায় ঝগড়ার জেরে সাদেক আলী (৩২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরীর মধ্যছায়াবিথী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাদেক শেরপুরের ঝিনাইগাতি থানার বাঁকাকোরা গ্রামের মো. শাহ আলমের ছেলে। গাজীপুরের ছায়াবিথী এলাকায় ভাড়াবাসায় থেকে স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন তিনি।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার রাতে মধ্যছায়াবিথী এলাকার একটি মুদি দোকানের সামনে গাজীপুর শহরের পশ্চিম ভুরুলিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে কাওসারের সঙ্গে সাদেকের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে কাওসার ধারাল অস্ত্র দিয়ে সাদেকের গলায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরও বলেন, জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বে এই খুনের ঘটনা ঘটেছে। সালাম না দেয়ায় কাওসারের সঙ্গে সাদেকের দ্বন্দ্ব বেঁধেছিল। কাওসারকে গ্রেপ্তারে অভিযান চলছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন