২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

গোয়ালঘরে ৩ কোটি টাকার সোনার বার

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২৬ অপরাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
গোয়ালঘরে ৩ কোটি টাকার সোনার বার
বিজ্ঞাপন

এফএনএস : চুয়াডাঙ্গার দামুড়হুদার উপজেলার হুদাপাড়া গ্রামের এক বসতবাড়ির পরিত্যক্ত গোয়ালঘর থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের চারটি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। বারগুলো অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে জানা গেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের বিজিবি-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হুদাপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান সীমান্তবর্তী একটি বাড়ির পরিত্যক্ত গোয়াল ঘরে লুকিয়ে রাখার সংবাদ পায় বিজিবি। পরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় হুদাপাড়া বিওপির একটি দল হুদাপাড়া গ্রামের মৃত রমজান আলী খানের ছেলে হারুনের বসতবাড়ীর অদূরে পরিত্যক্ত গোয়াল ঘরে তল্লাশি চালায়। অভিযান চলাকালে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক হারুন কৌশলে পালিয়ে যান। বিজিবি টহলদল গোয়ালঘরের ভেতর ঝুলানো একটি ব্যাগ থেকে দুই দশমিক ৩৩৫ কেজি ওজনের চারটি বার উদ্ধার করে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান গণমাধ্যমকে বলেন, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৮৪ লক্ষ ৩০ হাজার ১৫০ টাকা। এ ঘটনায় নায়েক ইকবাল হোসেন বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা করেছেন। জব্দকৃত সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন