১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে হামলা, বাড়িঘর লুটপাট ১০টি হাতবোমা উদ্বার ৫ জন আটকরাসিকের ভ্রাম্যমান আদালতের অভিযানে পদ্মাপাড়ের ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টেরপরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ৫ ধাপে ইউপিতে ভোট হবে, আগমী বৃহস্পতিবারের মধ্যে তারিখ ঘোষণারাজশাহীতে হলিক্রস স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদে ধস, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন?রাজশাহী আদালতের আইনজীবীকে আঘাতকারীদের বিচার নিশ্চিতের দাবীসার্জেন্ট সাবিহা’র অ্যাকাউন্টে ৫০ লাখ টাকা প্রবেশ নিয়ে নিউরন কোচিংয়ের সাইফুলের অজুহাতে রহস্য

রাসিকের ভ্রাম্যমান আদালতের অভিযানে পদ্মাপাড়ের ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৮:২২ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাসিকের ভ্রাম্যমান আদালতের অভিযানে পদ্মাপাড়ের ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
বিজ্ঞাপন

রাজশাহী সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত পদ্মাপাড়ের লালন শাহ মুক্তমঞ্চ এলাকা ও নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম। জনস্বার্থে এই অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন তিনি। বুধবার সকালে নগরীর পদ্মাপাড়ের লালন শাহ মুক্তমঞ্চ এলাকা থেকে শাহমখদুম দরগা সংলগ্ন নদীর ধার এলাকা এবং কল্পনা স্বচ্ছ টাওয়ার সামনের মোড় থেকে ঢাকা বাসস্ট্যান্ড সড়ক, রাস্তা ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ৬০টা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান চলাকালে রাস্তায় অননুমোদিতভাবে নির্মাণ সামগ্রী রাখায় ১টি মামলায় ৫ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়। এ সময় রাসিকের উপ-সহকারী প্রকৌশলী সানারুল ইসলাম ছবি, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং কর্মকর্তা শাহরিয়ার জিতু সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন