২৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রোহিঙ্গা গণহত্যা মামলায় আপত্তি মিয়ানমারের

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিশ্ব
রোহিঙ্গা গণহত্যা মামলায় আপত্তি মিয়ানমারের
বিজ্ঞাপন

এফএনএস : রোহিঙ্গা গণহত্যা মামলায় আপত্তি তুলেছে মিয়ানমার। সামরিক অভ্যুত্থান ও দেশটির বেসামরিক নেতাদের আটক করার দুই সপ্তাহ আগে এ আপত্তি তোলা হয়। যার কারণে এই মামলার কার্যক্রম কমপক্ষে এক বছরের জন্য দেরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমনটি জানানো হয়। এর আগে, রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচারিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

গেল মাসে সেই অভিযোগের বিরুদ্ধে প্রাথমিক আপত্তি জানানোয় মিয়ানমার আদালতের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করা হচ্ছে। গত ২০ জানুয়ারি মিয়ানমারের ইউনিয়ন প্রজাতন্ত্র আদালতে দায়ের করা অভিযোগের বিষয়ে প্রাথমিক আপত্তি জানায়। ২৮ জানুয়ারি আন্তর্জাতিক বিচারিক আদালতের প্রেসিডেন্ট আবদুলকাবি আহমেদ ইউসুফ স্বাক্ষরিত একটি ফাইলের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নারকীয় হত্যাযজ্ঞ চালায়। এরপর লাখ লাখ রোহিঙ্গা মুসলমানদের জোরপূর্বক দেশ থেকে বের করে দেয়া হলে তারা বাংলাদেশে পালিয়ে আসে। এ ঘটনায় ২০১৯ সালে আন্তর্জাতিক বিচারিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে অভিযোগ আনে গাম্বিয়া।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন