২৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় সংরক্ষিত মহিলা এমপি’র ডিও প্রত্যাখান করলেন এলাকাবাসী

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় সংরক্ষিত মহিলা এমপি’র ডিও প্রত্যাখান করলেন এলাকাবাসী
বিজ্ঞাপন

মোহনগঞ্জ প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার ১০নং মারিড়া ইউনিয়নের সাঁকোয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে আওয়ামী ঘরোনার ব্যক্তিকে ডিও প্রদান করেছেন সংরক্ষিত মহিলা এমপি এমন অভিযোগ এলাকাবাসীর। আওয়ামী ঘরোনার ওই ব্যক্তিকে সংরক্ষিত মহিলা এমপির ডিও প্রদান প্রত্যাখ্যান করে বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে সাঁকোয়া-শিকদারী এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়, সংরক্ষিত মহিলা এমপি আওয়ামী ঘরোনার ওই ব্যক্তিকে ডিও প্রদান করে সাঁকোয়া উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি পদে নিয়োগ করেছেন। যাহা কোনভাবে কাম্য নয় এলাকাবাসীর। প্রচলিত নিয়ম অনুযায়ী স্থানীয় লোকজনই হবেন উক্ত প্রতিষ্ঠানের সভাপতি কিংবা হিতাকাঙ্খী। কিন্তু কোন কিছুরই তোয়াক্কা না করে সংরক্ষিত মহিলা এমপি আওয়ামী ঘরোনার ওই ব্যক্তিকে ডিও প্রদান করে সভাপতি নিয়োগ করেছেন। এলাকাবাসী চাইছেন, আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি বিরাজ করুক, ভালো মনের মানুষ শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি পদে নিয়োগ দিতে হবে ও সৎ ও ভালো মানুষ হিতাকাঙ্ক্ষী হবেন এমনটা প্রত্যাশা করছেন এই এলাকার মানুষ। যিনি সবসময়ই শিক্ষা প্রতিষ্ঠানে সময় দিতে পারবেন তিনি হবেন সভাপতি। আমাদের সাঁকোয়া শিকদারি গ্রামে অনেক ভালো মানুষ রয়েছেন। তাদের মধ্য থেকে বাছাই করে সভাপতি নিয়োগ করা হোক। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দুলাল উদ্দিন মেম্বার, রেজাউল হক, নজরুল ইসলাম, দুলাল প্রামানিক, ছাইফুল ইসলাম, সাইদ আলী, আব্দুর রশিদ, রফিকুল ইসলাম, জিয়াউর রহমান, ফজেল ইসলাম, সাহাজান আলী, এরশাদ আলী, আব্দুস সাত্তার, আব্দুল হান্নান, আমিনুল ইসলাম, বাবর আলী, জালাল উদ্দিন, মোস্তফা আনোয়ার, ডাক্তার আমিনুল ইসলাম প্রমুখ। এ সময় সাঁকোয়া শিকদারী গ্রামের শতশত মানুষ উপস্থিত ছিলেন।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন