সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

শিক্ষকের কাছে যৌন হেনস্তার শিকার কবিতা

Paris
Update : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

এফএনএস : বিগবস-১৪ সিজনে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী কবিতা কৌশিক। শুরু হতে যাচ্ছে এ সিজনের গ্র্যান্ড ফিনালে। এ প্রতিযোগিতার আসরে কবিতা জানিয়েছেন, কৈশোরে শিক্ষকের কাছে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তিনি। তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে এ অভিনেত্রী বলেনÑআমার বয়স তখন ১১ বছর। গণিতে দুর্বল ছিলাম। তাই একজন গৃহশিক্ষক নিযুক্ত করা হয়েছিল।

ওই শিক্ষকের বয়স ছিল ৬৫ বছর। তিনি বাসায় পড়াতে আসতেন। একদিন বাড়িতে বাবা-মা ছিলেন না। ফাঁকা বাড়িতে ওই শিক্ষক অশ্লীল ভাষায় কথা বলছিলেন। এখানেই শেষ নয়, অশালীনভাবে স্পর্শ করারও চেষ্টা করেছিলেন। এমন পরিস্থিতিতে বেশ ভয় পেয়ে গিয়েছিলেন কবিতা। বিষয়টি উল্লেখ করে এ অভিনেত্রী বলেনÑওই শিক্ষককে বলেছিলাম বাবা-মাকে সব বলে দেব।

কিন্তু তিনি আমার কথায় সংযত না হয়ে উল্টো বলেছিলেন, ‘তোমার বাবা-মা এসব বিশ্বাস করবেন না। ওই শিক্ষকের কথাই সত্যি হয়েছিল, কারণ কবিতার বাবা-মা প্রথমে এসব কথা বিশ্বাস করেননি। তার মা ভেবেছিলেন, অঙ্ক করবে না বলে এসব বানিয়ে বানিয়ে বলছে কবিতা। পরবর্তীতে ওই শিক্ষক বদলে অন্য একজন শিক্ষক নিযুক্ত করেন তার বাবা-মা। কলেজ জীবনে মডেলিং শুরু করেন কবিতা। ২০০১ সালে তিনি দিল্লিতে অডিশন দেন ‘কুটুম্ব’ টিভি সিরিয়ালের জন্য।

এরপর কাজের সুবিধার জন্য দিল্লি থেকে চলে যান মুম্বাইয়ে। ‘কোই আপনা সা’, ‘কাহানি ঘর ঘর কি’, ‘কমল’ প্রভৃতি টিভি সিরিয়ালে অভিনয় করেছেন কবিতা। ২০০৪ সালে ‘এক হাসিনা থি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন কবিতা। এরপর ‘মুম্বাই কাটিং’, ‘ফিল্লাম সিটি’, ‘জাঞ্জির’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris