৩১ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
বিজ্ঞাপন

সন্ত্রাস দমনে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সারাদেশে অবৈধ ও লুন্ঠিত হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। পাশাপাশি মাদক চোরাচালান, সন্ত্রাসী, চাঁদাবাজি ধরার জন্যও আমরা বিশেষ অভিযান পরিচালনা করবো। শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে আমরা সেই কার্যক্রম পরিচালনা করবো। এটা চালু আছে। এগুলো জোরদার করার জন্য আমরা আজকে আরও পরামর্শ দিয়েছি। কিছু কৌশল প্রণয়ন করেছি। যেটা এখানে আমার বলা ঠিক হবে না। এদিকে, অস্ত্র উদ্ধারে সহযোগিতা করলে পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আমরা সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কৃত করবো। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লুট হওয়া অস্ত্র পুনরুদ্ধারের জন্য আগে একটা ডিক্লারেশন ছিল, টাকার পরিমাণ বেশি ছিল। এটা আমি আজকে রিভাইজ করে দিচ্ছি। অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আমরা বিশেষ একটা ইউনিট গঠন করেছি। বিভিন্ন গোয়েন্দা সংস্থার ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে তারা ইতোমধ্যে কাজে নেমে গিয়েছে, আরও জোরদার করার জন্য আমরা পরামর্শ দিয়েছি। তিনি বলেন, এ ক্ষেত্রে আমরা কিছু পুরস্কার ঘোষণা করেছি। যারা ভারী অস্ত্র উদ্ধার করার জন্য সহযোগিতা করবে, খবর দেবে, তাদের আমরা সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কৃত করবো। যারা পিস্তল, রিভলভার, শর্টগানÑ এ জাতীয় অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করবে, তাদের আমরা ৫০ হাজার টাকা পর্যন্ত পুরস্কৃত করবো। সালাহউদ্দিন আরও বলেন, এর বাইরে সাউন্ড গ্রেনেড লুন্ঠিত হওয়া, টিয়ার গ্যাস শেল, অন্যান্য যেগুলো অস্ত্র আছে, যেগুলো লুট হয়েছেÑ এগুলো উদ্ধারের জন্য যারা সহযোগিতা করবে, সংবাদ দেবেÑ তাদেরও আমরা ১০ হাজার, ১৫ হাজার, ২০ হাজার টাকা করে পুরস্কৃত করবো।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন