রবিবার

২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর শেরে বাংলা ছিলেন বাঙালি মুসলমানদের শিক্ষা-সামাজিক মুক্তির অগ্রদূত : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নিকট থেকে পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক গ্রহণ করলেন রাসিক প্রশাসক দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান

অন্যের বাবা-মাকে গালি দেয়ার পরিণতি কী হবে?

Paris
Update : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : গালি দেয়া মহাপাপ। হাদিসের পরিভাষায় তা ‘আকবারুল কাবায়ির’ বা কবিরা গোনাহ। অনেকেই অজ্ঞাতসারে নিজের বাবা-মাকেও গালি দিয়ে থাকে। তবে এ গালির ধরন একটু ভিন্ন। আর কবিরা গোনাহের মধ্যেও এটি জঘন্যতম বড় গোনাহ। মানুষ কি আসলেই কখনো নিজ বাবা-মাকে গালি দেন! বাবা-মাকে গালি দেয়ার এ বিষয়টি হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা সুস্পষ্টভাষায় তুলে ধরে তাঁর উম্মতকে সতর্ক করেছেন। হাদিসে এসেছে-

হজরত আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কবিরা গোনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় হলো নিজের বাবা-মাকে লানত (অভিশপ্ত) করা। (সাহাবায়ে কেরাম) জিজ্ঞাসা করলেন, ‘হে আল্লাহর রাসুল! কোনো লোক তার আপন বাবা-মাকে কীভাবে লানত করতে পারে? তিনি বললেন, সে (কোনো ব্যক্তি যখন) অন্যের বাবাকে গালি দেয়, তখন সে তার বাবাকে গালি দেয় আর সে (কোনো ব্যক্তি যখন) অন্যের মাকে গালি দেয়, তখন সে তার মাকে গালি দেয়।’ (মুসলিম, মুসনাদে আহমাদ)

হাদিসের বর্ণনায় এ বিষয়টি সুস্পষ্ট যে, অন্যের বাবা-মাকে গালি দেয়ার অর্থই হচ্ছে নিজের বাবা-মাকে গালি দেয়া। তাদের লানত তথা অভিশম্পাত করা। গোনাহের ক্ষেত্রে এটি কবিরা গোনাহসমূহের মধ্যেও বড়। নিজের অজ্ঞাতসার বাবা-মার প্রতি লানত করার বিষয়ে অনেকেই অবহিত নয়। তাই কারও জন্যই এটি শোভনীয় ও উচিত নয় যে, নে অন্যের বাবা-মাকে কিংবা অন্য কাউকে গালি দেবে, কটু কথা বলবে। কারও ব্যাপারে খারাপ মন্তব্য করবে। ইসলামে যে কাউকে গালি দেয়া অন্যায় ও কবিরা গোনাহ।

সুতরাং মুমিন মুসলমানসহ সবার উচিত, কোনোভাবেই কাউকে গালি না দেয়া। সবার সঙ্গে সুন্দর ও উত্তম আচরণ করা। কেউ যদি গালি দেয়; তবে সবর করা এবং তাকে গালি দেয়ার পরিণতি উত্তম আচরণ ও ভালো ব্যবহারের মাধ্যমে বুজিয়ে দেয়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের এ আহ্বান সবার কাছে পৌঁছে দেয়ার তাওফিক দান করুন। অন্যের মা-বাবাসহ যে কাউকেই গালি দেয়া থেকে বিরত থাকার তাওফিক দান করুন। আমিন।


আরোও অন্যান্য খবর
Paris