২১ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ঘরের মাটির খুঁড়ে ৭ কেজি গাঁজা!

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২০, ২:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
ঘরের মাটির খুঁড়ে ৭ কেজি গাঁজা!
বিজ্ঞাপন

এফএনএস : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নির্মাণাধীন ঘরের মাটি খুঁড়ে সাত কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ফুলবাড়ী উপজেলার বেড়াকুটি এলাকার অনন্তপুর গ্রামের মাদকব্যবসায়ী মফিজুল ইসলামের বাড়ি থেকে গাঁজা উদ্ধার করা হয়।

গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালায় বেড়াকুটি এলাকার অনন্তপুর গ্রামের চিহ্নিত মাদকব্যবসায়ী মফিজুল ইসলামের বাড়িতে।

তার বাড়িতে মাটি খুঁড়ে পৃথক দুইটি প্যাকেটে মোট সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, মফিজুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তার নামে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন