২৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বহুল আলোচিত শতবর্ষী ক্যাপ্টেন মুর আর নেই

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২১, ৩:০১ পূর্বাহ্ণ | বিভাগ: বিশ্ব
বহুল আলোচিত শতবর্ষী ক্যাপ্টেন মুর আর নেই
বিজ্ঞাপন

এফএনএস : ব্রিটেনে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে বহুল আলোচিত শতবর্ষী ক্যাপ্টেন টম মুর মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য এই বয়সেও হাঁটাহাঁটি করে প্রচুর অর্থ সংগ্রহ করেছিলেন তিনি। সাবেক এই সেনা কর্মকর্তার প্রাণ গেল করোনাভাইরাসেই। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা এনএইচএসের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ২০২০ সালের এপ্রিলে মি. মুর তার শততম জন্মদিন উপলক্ষে প্রতিদিন তার বাড়ির বাগানে ১০০ পাক করে হাঁটতেন।

বৃদ্ধ বয়সেও এরকম অভিনব উপায়ে অর্থ সংগ্রহে উদ্যোগী হওয়ায় শুধু ব্রিটেনে নয় সারা বিশ্বের চোখেই তিনি একজন নায়কে পরিণত হন। এভাবে তিনি প্রায় সাড়ে তিন কোটি পাউন্ড সংগ্রহ করেছিলেন। এরপর রানী এলিজাবেথ এবছরের জুলাই মাসে তাকে নাইট উপাধিতে ভূষিত করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন