সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

অধরার অপেক্ষার অবসান ঘটছে?

Paris
Update : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : স্বপ্ন ছিল রুপালি পর্দার নায়িকা হবেন। সেই স্বপ্নপূরণে সুযোগ করে দেন পরিচালক শাহীন সুমন। অধরাকে নিয়ে ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমা নির্মাণের ঘোষণা দেন। ২০১৬ সালে রাজধানীর একটি রেস্তরাঁয় মহরত অনুষ্ঠানে সে সময় নতুন মুখ অধরা খানকে নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেন এই নির্মাতা। এরপর সিনেমার শুটিংও শুরু হয়। কিন্তু নানা জটিলতায় সিনেমার কাজ আটকে থাকে প্রায় পাঁচ বছর। সম্প্রতি পরিচালক সূত্রে জানা গেছে ‘পাগলের মতো ভালোবাসি’ এ মাসে পেক্ষাগৃহে মুক্তি পাবে। পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে অধরার। যদিও এ সময় তিনি কয়েকটি সিনেমার শুটিং করেছেন।

তার অভিনীত ‘মাতাল’ ও ‘নায়ক’ সিনেমা দুটি মুক্তি পেয়েছে। কিন্তু ক্যারিয়ারে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো, প্রথম সিনেমা মুক্তি নিয়ে আগ্রহ সব শিল্পীরই থাকে। যে কারণে অধরা নিজেও বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত। শাহীন সুমন বলেন, ‘বিভিন্ন কারণে ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমাটি মুক্তি দেওয়া হয়নি। এবার মুক্তির জন্য সিনেমাটি পুরোপুরি প্রস্তুত। আগামী ১৯ ফেব্রুয়ারি সিনেমাটি সারাদেশে মুক্তি পাবে।’ ক্যারিয়ারের প্রথম সিনেমা মুক্তি প্রসঙ্গে অধরা খান বলেন, ‘প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো অন্যরকম এক অনুভূতি।

প্রথম সিনেমা মুক্তি পাওয়ার সঙ্গে জড়িয়ে আছে অনেক স্বপ্ন, স্মৃতি। এর ফাঁকে দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এবং বেশ কয়েকটি সিনেমার কাজ করেছি। তারপরও আমি এক্সসাইটেড!’ ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমায় আসিফ নূরের বিপরীতে অভিনয় করেন অধরা খান। এ সিনেমার গুরুত্বপূর্ণ একটি দৃশ্যে অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত। সিক্স ডি প্রোডাকশন প্রযোজিত এ সিনেমার কাহিনি, চিত্রনাট্য, সংলাপ রচনা করেছেন পরিচালক নিজেই।


আরোও অন্যান্য খবর
Paris