সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

আবার কলকাতার নতুন ছবিতে জয়া

Paris
Update : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : আবারও কলকাতার নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। সিনেমার নাম ‘চালচিত্র’। যা তৈরি হবে কালজয়ী কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প অবলম্বনে। পরিচালনার দায়িত্বে রয়েছেন কলকাতার নির্মাতা চিত্র ভানু বসু। শনিবার সন্ধ্যায় শহর কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে হয়ে গেলো এর শুভ যাত্রা। ভারতের নতুন একটি ওটিটি প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে ছবির ঘোষণা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন জয়া আহসান, ঋতুপর্ণা সেনগুপ্ত ও চিত্র ভানু বসু প্রমুখ। ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলা জানায়, ছবিতে জয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী। এর গল্পটি এমন- এক গ্রাম্য মেয়ে, যে খেতে খুব ভালবাসে।

সে যাই পায়, তা-ই খেয়ে ফেলে। যখন একসময় সে কিছু পায় না, সে চুরি করে খায়। তারপর ঠিক কীভাবে তাকে গ্রাম থেকে বিতাড়িত হতে হয় এবং এরপর ঠিক কী কী হয় তার সঙ্গে- তা নিয়েই ছবিটি তৈরি হবে। এতে গ্রাম্য মেয়ের ভূমিকায় থাকছেন জয়া আহসান। নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘হিপ্পিক্স’-এ এটি মুক্তি পাবে। এদিকে, জয়া কলকাতার আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এর নাম ‘ওসিডি’। ছবিটি পরিচালনা করছেন সৌকর্য ঘোষাল। ভারতীয় মিডিয়ার দাবি, ছবিটির প্রযোজক হিসেবেও থাকছেন জয়া আহসান।


আরোও অন্যান্য খবর
Paris