৩১ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পৃথিবীর সর্বোচ্চ উঁচু দালান বুর্জ খালিফায় শাহরুখের অ্যাকশন

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২১, ৯:২১ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
পৃথিবীর সর্বোচ্চ উঁচু দালান বুর্জ খালিফায় শাহরুখের অ্যাকশন
বিজ্ঞাপন

এফএনএস : দীর্ঘ দুই বছর বিরতির পর আবারও সিনেমার শুটিং সেটে ফিরেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমা দিয়ে শুটিং শুরু করেছেন তিনি। এ সিনেমাতে শাহরুখের সঙ্গে আরও রয়েছেন দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম। এরইমধ্যে অনেকটাই শেষ হয়েছে সিনেমার চিত্রায়নের কাজ। বর্তমানে কিছু অ্যাকশন দৃশ্য ধারণ করতে দুবাইয়ে আছে ‘পাঠান’ সিনেমার টিম। বলিউড হাঙ্গামা জানাচ্ছে, দুবাই আসার পর গত সপ্তাহে কোকাকোলা অ্যারিয়ায় শুটিং শেষ করেছেন শাহরুখ-জন আব্রাহামরা।

চলতি সপ্তাহে তারা শুটিং করতে যাচ্ছেন পৃথিবীর সর্বোচ্চ উঁচু দালান বুর্জ খালিফায়। বেশ কিছু অ্যাকশন দৃশ্য ধারণ করা হবে ১৬৩ তলা বিশিষ্ট এই ভবনটিতে। সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন মিশন ইম্পসিবলের মত বেশ কিছু দৃশ্য ধারণ করতে সমর্থ হবেন তারা। যা দর্শককে আনন্দ দেবে। বুর্জ খালিফায় শুটিং শেষ করে দুবাইয়ের আরও বেশ কিছু দর্শনীয় জায়গায় শুটিং করবেন তারা। শাহরুখ,দীপিকা এবং জন ছাড়াও সিনেমাটিতে একটি ছোট অতিথি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউড ভাইজান খ্যাত সালমান খান। সময়মতো শুটিং শেষ হলে, চলতি বছরেই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন