সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

দুর্গাপুরে বিদ্যুৎ সাশ্রয়ী ভ্যানগাড়ী আবিষ্কার

Paris
Update : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১

নুর কুতুবুল আলম, সাবাইহাট : রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের গোপালপুর এলাকার মাজাহারুল ইসলাম বাবু নামক এক যুবক বিদ্যুৎ ও ব্যাটারী সাশ্রয়ী, চার্জবিহীন, ম্যাগন্টে ভ্যানগাড়ী আবিষ্কার করেছেন। বাবু গোপালপুর এলাকার শাহাদাত সরদারের ছেলে। তিনি একজন বাই-সাইকেল মেকানিক্স। তাঁর তৈরীকৃত ভ্যানগাড়ীতে বৈদ্যুতিক চার্জের প্রয়োজন নাই। সাধারণ চার্জার ভ্যানগাড়ীতে যেখানে চারটি বৈদ্যুতিক ব্যাটারীর প্রয়োজন, সেখানে একটি ব্যাটারীতে সমান শক্তি উৎপন্ন সম্ভব বলে তিনি জানান। বাবু দাবী করেন, বিশেষ জেনারেটরের ঘর্ষণ শক্তির মাধ্যমে গিয়ার সিস্টেমে চেইন বিহীন এই ভ্যানগাড়ীর ব্যাটারী চার্জ হবে।

এক চার্জে একবছর চলা সম্ভব ফলে বিদ্যুৎ সাশ্রয় এবং চালকরা অর্থনৈতিক ভাবে লাভবান হবেন। বাহ্যিক দৃষ্টিতে সাধারণ ভ্যানের মতোই দেখতে নব আবিস্কৃত ভ্যানটি। এই গাড়ীর নির্মাণ ব্যয় হয়েছে এক লক্ষ টাকা। মাজাহারুল ইসলাম বাবু বলেন, পরবর্তী ভ্যানগাড়ী নির্মাণে ব্যয় কিছুটা কমে আসবে। অভিনব আবিস্কারে এলাকার উৎসুক লোকজন ভ্যানগাড়ীটি দেখার জন্য ভিড় জমাচ্ছেন। স্থানীয় বাসীন্দা সাদ্দাম হোসেন, আতানূর রহমান ইশান, যোবায়েদ হোসেন তাঁর এই আবিস্কারকে সাধুবাদ জানিয়ে কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করেন। নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামকে মুঠোফোনে দৃষ্টি আকর্ষণ করলে তিনি ঊর্ধ্বোতন কর্তৃপক্ষকে আবহিত করবেন বলে জানিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris