রবিবার

২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর শেরে বাংলা ছিলেন বাঙালি মুসলমানদের শিক্ষা-সামাজিক মুক্তির অগ্রদূত : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নিকট থেকে পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক গ্রহণ করলেন রাসিক প্রশাসক দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান

বাগমারায় দৈনন্দিন জীবনে ইসলামিক মূল্যবোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Paris
Update : রবিবার, ১৪ মে, ২০২৩

মচমইল থেকে সংবাদদাতা
দৈনন্দিন জীবনে ইসলামিক মূল্যবোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাজশাহীর বাগমারায়। শনিবার (১৩ মে) সকাল দশটায় সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে “দৈনন্দিন জীবনে ইসলামিক মূল্যবোধ” শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে দৈনন্দিন জীবনে ইসলামিক মূল্যবোধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ঢাকার আদাবর বায়তুল আমান সোসাইটি জামে মসজিদের ইমাম শাইখুল হাদীস আল্লামা হেলাল উদ্দিন।
প্রধান অতিথি বলেন, ইসলাম ধার করে পাওয়া না। এটি আল্লাহর সৃষ্টি। ইসলাম হচ্ছে প্রতিটি মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সবাইকে ইসলামি শিক্ষা গ্রহণ করতে হবে। ইসলামি চর্চার বিকল্প নেই। দৈনন্দিন জীবনে ইসলামি মূল্যবোধ কতোটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা বলে শেষ করা যাবে না। সত্যকে আঁকড়ে ধরতে হবে। সত্যই একমাত্র মুক্তির পথ। তাই সবাইকে ইসলাম ধর্মের যে নীতি নৈতিকতা রয়েছে যে অনুযায়ী জীবন যাপন করতে হবে। লোকজনদেরকে ইসলামের পথে পরিচালনার জন্য ইমাম মোয়াজ্জিমদের অবদান অনেক গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে ইমামদের মধ্যে বক্তব্য রাখেন, মোফাজ্জল হোসাইন, আফাজুল আলম। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, বায়তুল আমান সোসাইটি জামে মসজিদের ইমাম মাহবুবুর রহমান প্রমুখ। আলোচনা সভায় উপজেলার প্রায় ২ হাজার ৫০০ জন ইমাম-মোয়াজ্জিমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আরোও অন্যান্য খবর
Paris