প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহীর উন্নয়নভাবনা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাবির মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আয়োজনে শনিবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভায় সভাপতিত্ব করেন রাবির মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের কনভেনার প্রফেসর আব্দুল্লাহ আল মামুন। সভায় বক্তারা বলেন, রাজশাহীতে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান। রাজশাহীর উন্নয়নের স্বার্থে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বিকল্প নেই। রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা এএইচএম খায়রুজ্জামান লিটনের পাশে থাকবো।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও রাবির সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল খালেক বলেন, রাজশাহীতে আওয়ামী লীগকে শক্তিশালী করেছেন এএইচএম খায়রুজ্জামান লিটন। আগামী নির্বাচনে আমরা তাকে বিজয়ী দেখতে চাই। লিটন জিতলে বঙ্গবন্ধুর জিতবেন, লিটন জিতলে শেখ হাসিনা জিতবেন, লিটন জিতলে আওয়ামী লীগ জিতবে, লিটন জিতলে রাজশাহীবাসী জিতবে। এজন্য লিটনের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাবি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার বলেন, সামনে অনেক সম্ভাবনা থাকার পরও রাজশাহীর মানুষকে ভালোবেসে এখানেই থেকে গেছেন মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তাঁর নেতৃত্বে রাজশাহীর উন্নয়ন দৃশ্যমান। উন্নয়নের এই ধারা যেন কোনভাবে থেমে না যায়, সেই বিষয়টি সকলকে খেয়াল রাখতে হবে। আগামীতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানবিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবেন নগরপিতা-এটি আমরা প্রত্যাশা করি। রাবির মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের কনভেনার প্রফেসর আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন রাবির উপ-উপাচার্য প্রফেসর হুমায়ুন কবির, উপ-উপাচার্য প্রফেসর সুলতান-উল-ইসলাম। সভা সঞ্চালনা করেন রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে।