শুক্রবার

১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মেধাবী ফাহিমের পাশে রাজশাহীর ডিসি পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি রাজশাহী নগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনী আধুনিক হচ্ছে : প্রধানমন্ত্রী

মায়ের মৃত্যুর খবর শুনে মেয়েরও মৃত্যু

Paris
Update : রবিবার, ৭ মে, ২০২৩

এফএনএস
নওগাঁয় মায়ের মৃত্যুর খবর শুনে শোক সইতে না পেরে মারা গেলেন মেয়েও। শুক্রবার দুপুর ও সন্ধ্যায় তাদের মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন- নওগাঁর আত্রাই উপজেলার বিলগলিয়া গ্রামের মৃত আলহাজ¦ কফিল উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (১০০) এবং তাদের মেয়ে জিন্নাতুন নেছা (৬৬)। নওগাঁ শহরের জনকল্যাণ মহল্লার বাসিন্দা জিন্নাতুন নেছার স্বামী মোজাম্মেল হক বলেন, আমার শাশুড়ি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল (শুক্রবার) দুপুরে সংবাদ আসে তিনি মারা গেছেন। মৃত্যুর সংবাদটি শোনার পর আমার স্ত্রী জিন্নাতুন নেছা অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে নওগাঁ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, আমার স্ত্রী তার মায়ের মৃত্যুর বিষয়টি মেনে নিতে পারেনি। এজন্য সংবাদটি পাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন। একইসঙ্গে দু’জনের মৃত্যু আমাদের পরিবার ও আত্মীয়স্বজন কোনোভাবেই মেনে নিতে পারছে না।


আরোও অন্যান্য খবর
Paris