মোহনগঞ্জ থেকে দাওকান্দি পর্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা
ফারুক হোসেন, মোহনগঞ্জ
রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ থেকে দূর্গাপুর উপজেলার জয়নগরের দাওকান্দি পর্যন্ত ৫-৬ কিলোমিটার জনগুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা। দীর্ঘদিন যাবত এই সড়কটি সংস্কার-মেরামতের উদ্যোগ নেই। ফলে সড়কটি দিয়ে যানবাহন চলাচল করা দুঃসাধ্য হয়ে পড়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার-হাজার মানুষ যাতায়াত করে থাকেন। কেউ যাচ্ছেন অফিস-আদালতে কেউ যাচ্ছেন স্কুল কলেজে আবার কর্মজীবি মানুষ জীবন জীবিকার প্রধান উৎস মনে করে চালাচ্ছেন অটোরিক্সা-ভ্যান, ট্রাক-বাস, মাইক্রোবাস চালাতো দূরের কথা চলাচল করতে গিয়ে মহাবিপদে মোহনগঞ্জ থেকে দাওকান্দি পর্যন্ত এই ৫-৬কিলোমিটার সড়ক। এই সড়ক পুরোপুরি ভাঙ্গা-চোরা, খানা-খন্দে গর্ত হয়ে একেবারে চলাচল করা দুর্দায় হয়ে পড়েছে পথচারিদের। মোহনগঞ্জ-দাওকান্দি হয়ে রাজশাহী শহরে যাওয়া যায় খুব কম সময়ে। এখন আর তা সম্ভব হচ্ছে না শুধু সড়কটি বেহাল দশায় পরিণত থাকায়। মোহনগঞ্জ এ বিশাল হাট-বাজার রয়েছে, ডিগ্রি কলেজ, স্কুল কলেজ, পোস্ট অফিস, মাদ্রাসা, ব্যাংক-বীমাসহ অনেক কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। অপরদিকে দাওকান্দি বিশ্ববিদ্যালয় কলেজ। পবা উপজেলার নওহাটায় রয়েছে স্কুল কলেজ, পৌরসভা নানান প্রতিষ্ঠান। সেই সাথে হযরত শাহ্ মখদুম (রহঃ) বিমান বন্দর, রাজশাহী। শুধু সড়কটি বেহাল দশায় নিমজ্জিত থাকায় বিমানের যাত্রীরা সময়মতো বিমান বন্দরে গিয়ে পৌছাতে পারছে না। কৃষকরা তাদের উৎপাদিত ফসল সময়মতো শহরে কিংবা গ্রামের হাট-বাজারে পৌছাতে না পারায় ন্যায্য মূল্য পাচ্ছেন না। দাওকান্দি- মোহনগঞ্জ হাটে সময়মতো পানপাতা নিয়ে পৌছাতে না পারায় পান চাষীরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। দাওকান্দি-মোহনগঞ্জ সড়ক মাত্র ৫-৬ কিলোমিটার দ্রুত নির্মাণ, পাকাকরণ, সংস্কার, মেরামতের জন্য সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি, সংসদ সদস্য, রাজশাহী সড়ক ও জনপদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা-কর্তৃপক্ষের আশানুরূপ হস্তক্ষেপ কামনা করেছেন দূর্গাপুর-বাগমারা উপজেলার কয়েক লাখ এলাকাবাসী।
