৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মোহনঞ্জ হাটে এখনও লাগেনি উন্নয়নের ছোঁয়া

প্রকাশিত: ৫ মে ২০২৩, ১:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মোহনঞ্জ হাটে এখনও লাগেনি উন্নয়নের ছোঁয়া
বিজ্ঞাপন

ফারুক হোসেন, মোহনগঞ্জ
রাজশাহীর বাগমারা উপজেলার দু’টি হাট মোহনগঞ্জ, হাসীপুর। এই দু’টি হাট-বাজার থেকে প্রতি বছর কোটি টাকা রাজস্ব আয় হলেও শতবছরের পুরোনো মোহনঞ্জ হাট এখনও উন্নয়নের ছোঁয়া লাগেনি। বৃষ্টিতে ভিজে আর রোদে পুড়ে খোলা আকাশের নীচে ব্যবসায়ীরা ব্যবসা-বাণিজ্য করে আসছেন। এই হাসনীপুর- মোহনগঞ্জ হাটের বিভিন্ন ব্যবসায়ীরা বেশি পরিমাণ খাজনা পরিশোধ করেও নানান সুযোগ-সুবিধা থেকে দীর্ঘ কয়েক বছর থেকে বঞ্চিত হচ্ছেন। মোহনগঞ্জ হাট-বাজারের ও হাসনীপুর শতাধিক ব্যবসায়ী জানান, প্রতি বছর এই হাট দুটি থেকে সরকার কোটি টাকা রাজস্ব আয় করলেও এখানকার বিভিন্ন ধরণের ব্যবসায়ী ও হাটে আসা পুরুষ ও মহিলা ক্রেতা সাধারণ নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রতিনিয়ত। মোহনগঞ্জ-হাসনীপুর হাট-বাজারে নেই সুপেয় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা সেই সাথে নেই স্বাস্থ্য সম্মত গণশৌচাগার। দ্রুত বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ও স্বাস্থ্য সম্মত গণশৌচাগার নির্মাণ-স্থাপনের জন্য আশানুরূপ হস্তক্ষেপ কামনা করেছেন হাটে আসা হাজার হাজার ক্রেতা সাধারণ ও ব্যবসায়ী সম্প্রদায়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন